ইমরান খানের দলের সমাবেশ ঘিরে উত্তাল পাকিস্তান, জারি ১৪৪ ধারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রবিবার(২৪ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হবে বাঁচা-মরার বিক্ষোভ মিছিল। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এই নিয়ে গতকাল থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপ বানানো হয়েছে ওই অঞ্চলে। বিক্ষোভ দমাতে কড়া নজর রাখছে দেশটির প্রশাসন। এই মূহুর্তে পাকিস্তানের বিভিন্ন জায়গাজুড়ে থমথমে পরিস্থিতি দেখা দিয়েছে।

এই নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আগেই জানিয়েছিল, বিক্ষোভকারীদের ঠেকাতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে সতর্ক করা হয়েছে পুলিশ প্রশাসনকে। এছাড়া ৮ হাজারের বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইমরান খানের ডাকা এই বিক্ষোভ কড়া হাতে দমন করতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি রয়েছে। ইসলামাবাদের আইজি সতর্ক করে জানিয়েছেন, কেউ আইনশৃঙ্খলা এবং ১৪৪ ধারা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিক্ষোভ দমাতে ইতিমধ্যেই ইসলামাবাদ পুলিশ বিভিন্ন গেস্ট হাউস, হোস্টেলে অভিযান চালিয়েছে। এসব জায়গা থেকে পিটিআইয়ের সমর্থক-কর্মীদের গুনে গুনে গ্রেপ্তার করছে পুলিশ। এখনও পর্যন্ত করাচি কোম্পানির সীমানা থেকে ৭০ জন, কোশার পুলিশ সীমানা থেকে ৬০ জন, বারাকাহু থেকে ২০ জন এবং রমনা পুলিশ স্টেশনের সীমানা থেকে ইমরানের দলের ২৪ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেকেই জেলে নিয়ে যাওয়া হয়েছে।

শুধু তাই নয়, তারনল পুলিশ স্টেশন সীমানা থেকে ৪০ জন, লহি ভাইর পুলিশ স্টেশন সীমানা থেকে আরও ৪৫ জন পিটিআই’র কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইসলামাবাদের দিকে যাওয়া পিটিআইয়ের বিভিন্ন কনভয় আটকে দেওয়া হয়েছে।

এছাড়া শহরজুড়ে বিভিন্ন কনটেইনার রাখা হয়েছে। শ্রীনগর হাইওয়ে থেকে শুরু করে জিটি রোড, এক্সপ্রেসওয়েতে কনটেইনার রাখা হয়েছে। ডি-চৌক, ইসলামাবাদ বিমানবন্দর, এ-১১ পয়েন্টে প্রবেশাধিকার কমানো হয়েছে।

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত