চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘জঙ্গি ডেরা’ বানাতে মাসুদ আজহারকে ১৪ কোটি, নিহত জঙ্গিদের পরিবারকে ১ কোটি দিচ্ছে পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯ টি জঙ্গিঘাঁটি। খতম হয়েছে জানোয়াররূপী পাকিস্তানের ১০০ জনেরও বেশী জঙ্গি। পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সদর দফতর। এবং জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১৪ সদস্য খতম হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এই অভিযান রীতিমতো কোমর ভেঙে দিয়েছে পাকিস্তানের। এরপরেই জঙ্গিদের শেষকৃত্যে একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন, পাকিস্তানের একাধিক পুলিশকর্তা। যদিও এই ভিডিওর সত্যতা অস্বীকার করেছে জানোয়াররূপী পাকিস্তান। এতেই প্রমাণ জঙ্গীদের লালন-পালন করে ভারত-বিরোধী বানিয়েছে খোদ পাকিস্তানের সরকার মহল।

এবার শোনা যাচ্ছে, নিকেশ হওয়া ১০০ জঙ্গি পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধান কার্যালয় থেকে এই প্রেস বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। যাতে আরও জানা গিয়েছে যে, নতুন করে ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সদর দফতর গড়ে তোলার জন্যে পাকিস্তান সরকার ১৪ কোটি টাকা দেবে মাসুদ আজহারকে। এছাড়া পরিবার ধ্বংস হওয়ার জন্যেও মাসুদকে কয়েক কোটি ক্ষতিপূরণ দেওয়া হবে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে একটি রিসোর্টে ঢুকে ২৬ জন হিন্দু পর্যটককে নির্বিচারে গুলি করে পাক জঙ্গিরা। এর প্রতিশোধ তুলতেই ৭ মে গভীর রাতে অপারেশন সিঁদুর- অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। যাতে পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে অবস্থিত জইশ-ই-মোহাম্মদ সদর দফতর-সহ সন্ত্রাসীদের একাধিক আস্তানা ধ্বংস হয়ে যায়। এতে জামিয়া মসজিদ সুবহানাল্লাহ, উসমান আলি ক্যাম্পাস নামে পরিচিত জঙ্গিঘাঁটিও ধ্বংস হয়ে যায়। ভারতীয় সেনাবাহিনীরা জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করেই আত্মঘাতী হামলা চালায়। নিরীহ মানুষদের উপর কোনও টার্গেট ছিল না। বরং পাকিস্তান এই হামলার প্রতিশোধ তুলতে ভারতের নিরীহ মানুষদের হত্যা করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এটিকে ‘মারাকা-ই-হক’ অভিযানের অংশ বলে অভিহিত করেছেন। ভারতীয় হামলায় আহত নাগরিকদের ১০-২০ লক্ষ টাকা দেওয়া হবে।ভারতীয় আক্রমণে খতম পাকসেনার পরিবারকে পদমর্যাদার উপর নির্ভর করে ১ কোটি থেকে ১.৮ কোটি টাকা (১ কোটি-১৮ মিলিয়ন পাকিস্তানি রুপি) ক্ষতিপূরণ দেওয়া হবে। ১.৯ কোটি টাকা থেকে ৪.২ কোটি টাকা পর্যন্ত আবাসন সহায়তাও প্রদান করা হবে। মৃত সেনাকর্মীদের পরিবারগুলি সেনাকর্মীর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত পূর্ণ বেতন এবং ভাতা পাবে।প্রাণ হারানো সৈনিকদের সন্তানদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। ভারতীয় আক্রমণে খতম একজন সৈনিকের মেয়ের বিয়ের জন্য ১০ লক্ষ টাকা দেওয়া হবে। আহত সৈন্যরা ২০-৫০ লক্ষ টাকা পাবে। ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত বাড়ি এবং মসজিদগুলি সরকার পুনর্নির্মাণ করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ