হামলার আশঙ্কায় রাওয়ালপিন্ডি-সহ একাধিক শহরে বসল যুদ্ধের সাইরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওয়ের হামলার বদলা নিয়ে অতর্কিতে ভারতীয় সেনা আক্রমণ চালাতে পারে বলে ভয়ে কাঁটা পাকিস্তান সরকার। ভারতীয় সেনার হামলা নিয়ে সাধারণ পাকিস্তানিদের সতর্ক করে দিতে ইতিমধ্যই রাওয়ালপিন্ডি-সহ একাধিক শহরে বসানো হয়েছে সাইরেন। সেই সঙ্গে সাধারণ পাকিস্তানিদের হামলায় আহতদের কীভাবে প্রাথমিক শুশ্রুষা দেওয়া হবে তার প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। বিশেষ করে অল্পবয়সী মেয়েদের ওই প্রশিক্ষণ দেওয়া চলছে। শুধুমাত্র রাওয়ালপিন্ডিতেই ইতিমধ্যে সাড়ে তিন হাজার জনকে ওই প্রশিক্ষণ দিয়েছেন অসামরিক প্রতিরক্ষা দফতরের দক্ষ কর্মী-আধিকারিকরা।

রাওয়ালপিন্ডি শহরেই রয়েছে সেনার সদর ঘাঁটি। ফলে ভারতীয় সেনাদের হামলার প্রধান লক্ষ্য রাওয়ালপিন্ডি হতে পারে বলে ধরে নিয়েছে প্রশাসন। যে কারণে শহরে ১৬টি সাইরেন বসানো হয়েছে। মূল সাইরেন বসেছে অসামরিক প্রতিরক্ষা দফতরের কার্যালয়ে। পাশাপাশি ৩৮টি বিশেষ রেসকিউ বা উদ্ধার কেন্দ্র খোলা হয়েছে। শনিবার (৩ মে) রাওয়ালপিন্ডি ক্যান্টনমেন্ট থানা, রাজাবাজারের মিশন হায়ার সেকেন্ডারি স্কুল ও অসামরিক প্রতিক্ষা দফতরের কার্যালয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির চালু হয়েছে। আগামিকাল রবিবার ডেনি হায়ার সেকেন্ডারি স্কুলেও রেসকিউ কেন্দ্র চালু করা হবে। অসামরিক প্রতিরক্ষা দফতরের জেলা আধিকারিক তালিব হোসেন জানিয়েছেন, এই প্রথম মেয়েদের কমব্যাট রেসকিউ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যারা প্রশিক্ষণ পাচ্ছেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে সাইরেন শোনার সঙ্গে সঙ্গেই কালবিলম্ব না করে সংশ্লিষ্ট রেসকিউ সেন্টারে যেন হাজির হন।

শুধু রাওয়ালপিন্ডিই নয়, সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের ২৯ জেলাতেও জরুরি ভিত্তিতে ৫০টি যুদ্ধকালীন সাইরেন বসানো হয়েছে। প্রতিটি সাইরেনের শব্দ ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছবে বলে জানিয়েছেন অসামরিক প্রতিরক্ষা দফতরের এক আধিকারিক। পেশোয়ার, ডেরা ইসমাইল খান, অ্যাবোটাবাদ, সোয়েট, মারডান, উত্তর ও দক্ষণ ওয়াজিরিস্তানে ওই যুদ্ধকালীন সাইরেন বসানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু