পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, বাড়তে পারে মৃতের সংখ্যা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের কোয়েটায় সেনাবাহিনীর সদর দফতরে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার পূর্ব কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পস সদর দফতরের কাছে এক বিকট বিস্ফোরণের পর হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। মডেল টাউন এবং আশপাশের এলাকাগুলিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই এলাকাগুলিকে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচনা করা হয়। বিস্ফোরণে আশেপাশের বাড়ির জানালা ভেঙে গিয়েছে। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, ১৯ জন আহত হয়েছেন। 
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মহম্মদ কাকার এবং স্বাস্থ্য সচিব মুজিব-উর-রেহমান কোয়েটার সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল এবং ট্রমা সেন্টারে জরুরি সুবিধার ব্যবস্থা করেছেন। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, সকল পরামর্শদাতা, ডাক্তার, ফার্মাসিস্ট, স্টাফ নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীরা ডিউটিতে রয়েছেন। উদ্ধারকারী সূত্র নিশ্চিত করেছে যে আহতদের এবং নিহতদের মৃতদেহ কোয়েটার সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

বিস্ফোরণের ঘটনাটি ঘটে কোয়েটার জারঘুন রোডের পিশিন স্টপে ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দফতরের কাছে। বিস্ফোরণের পর তীব্র গুলিবর্ষণের খবর পাওয়া যায়। তৎক্ষণাৎ নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে চারদিকে ঘন ধোঁয়ার মেঘ, আর এই বিষয়টিই বিস্ফোরণের তীব্রতাকে নির্দেশ করে। কর্তৃপক্ষ বর্তমানে বিস্ফোরণের সঠিক স্থান এবং প্রকৃতি নির্ধারণ করছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পিশিন স্টপের আশেপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে। মোতায়েন হয়েছে নিরাপত্তা বাহিনী। সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। 

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের