BREAKING: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আগামী ৯ এপ্রিল শনিবারই সম্ভবত প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সব নাটকের অবসান। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের উত্তরসূরি হচ্ছেন আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত ও মার্কিন ‘দালাল’ হিসেবে পরিচিত শাহবাজ শরিফ। আগামী ৯ এপ্রিল শনিবারই সম্ভবত প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। কেননা, পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে ওই দিন সকাল দশটা নাগাদ জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হবে সংখ্যাগরিষ্ঠতা হারানো ইমরান খানকে। যদিও দেশের শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি জানানোর সুযোগ এখনও রয়েছে। যদিও সেই পথে ইমরান খান হাঁটবেন কিনা, তা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা যথেষ্টই সন্দিহান।

গত ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছিল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাশেম সুরি। তার পরেই সংসদ ভাঙার জন্য রাষ্ট্রপতি আরিফ আলভির কাছে সুপারিশ করেন পাক প্রধানমন্ত্রী। সেই সুপারিশ মেনে জাতীয় সংসদ ভেঙে  দেন রাষ্ট্রপতি।

অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লিগ (এন) সহ বিরোধীরা। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে টানা তিনদিন ধরে শুনানি চলে। বৃহস্পতিবার দুপুরেই শুনানি শেষ হয়। রাতেই রায় দেওয়ার কথা জানান প্রধান বিচারপতি।

ওই রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ ও বিশ্ব। এদিন রাতে ঐতিহাসিক রায়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ‘ডেপুটি স্পিকার কাশেম সুরির অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্ত অসাংবিধানিক। জাতীয় সংসদ পুনরুজ্জীবিত করা হচ্ছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই সংসদে অনাস্থা প্রস্তাবের সম্মুখীন হতে হবে ইমরান খানকে।’

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য