বিক্ষোভে জ্বলছে পাক-অধিকৃত কাশ্মীর, চাপের মুখে কী সিদ্ধান্ত পাকিস্তান প্রশাসনের?

কিছুদিন আগেই জেন জি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমে সরকারকে তাড়ানোর দাবি জানিয়েছিল জেন জি বিক্ষোভকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই জেন জি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমে সরকারকে তাড়ানোর দাবি জানিয়েছিল জেন জি বিক্ষোভকারীরা। যাতে রাতারাতি নেপালের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল। পদত্যাগ করে দেশ ছেড়ে পালান প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। যদিও এখন তিনি দেশ ফিরে এসেছেন। তবে নেপালে এখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। যাই হোক, এ বার গণ আন্দোলনের সুর চড়ল পাকিস্তানে! ক্ষোভে ফুঁসছেন পাক-অধিকৃত কাশ্মীরের (POK) বাসিন্দারা।

সাম্প্রতিক সময়ে এটাই পাকিস্তানে সবথেকে বড় গণবিক্ষোভ। সোমবার পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষদের নিয়ে সংগঠিত একটি সংস্থা ‘আওয়ামি অ্যাকশন কমিটি’-র সদস্যরা পিওকে জুড়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে। যেখানে তাঁরা মোট ৩৮টি দাবি তুলেছেন। যার মধ্যে রয়েছে পাকিস্তানে বসবাসকারী কাশ্মিরী রিফিউজি দের জন্য কাশ্মীর বিধানসভায় সংরক্ষিত ১২টি আসনের অবলুপ্তি। পাশাপাশি তারা ময়দার দাম কমানো, বিদ্যুতের উপরে ন্যায্য শুল্ক বসানোর দাবিও তুলেছেন। পাক অধিকৃত কাশ্মীরের মানুষজনের অভিযোগ, পিওকে-তে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে। একাধিকবার সরকারকে জানিয়েও কোনও লাভ হয়নি। চরমে দুর্নীতি চলছে। তাই একপ্রকার বাধ্য হয়েই তাঁরা ধর্মঘট ডেকেছেন।

এ প্রসঙ্গে আন্দোলনকারীদের নেতা শওকত নওয়াজ মীর জানিয়েছেন জানিয়েছেন, ‘আমাদের আন্দোলন কোনও প্রতিষ্ঠানবিরোধী নয়, শুধুমাত্র সাধারণ মানুষের জন্য ন্যায্য অধিকার আদায়ের লড়াই।’ তবে এই বিক্ষোভ দমন করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে পাকিস্তান প্রশাসন। ইতিমধ্যেই আন্দোলন দেখে পিওকে-র রাস্তায় রাস্তায় সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। যদিও কাকতালীয় ভাবে, চলতি মাসেই মরোক্কোতে গিয়ে পিওকে নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেছিলেন, ‘পিওকে ভারতের। সেই অংশ একদিন নিজেই বলবে, আমরা ভারতের অংশ। স্থানীয়রাই স্বাধীনতার দাবি তুলেছে।’

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’