বালোচ জঙ্গিদের অর্থ জোগাচ্ছে ‘র’, বিস্ফোরক পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বালুচিস্তানের জঙ্গিদের অর্থ সাহায্য দিচ্ছে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কাক্কর। সোমবার ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বালোচ জঙ্গিদের আর্থিক সাহায্য জোগাচ্ছে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা ‘র’। বালোচ জঙ্গিরা ভারতের টাকায় ৮০-৯০ জনকে খুন করছেন।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ গঠনের দাবিতে বালুচিস্তানে আন্দোলন চলছে। পাশাপাশি বালুচিস্তান লিবারেশন আর্মি একটি জঙ্গি সংগঠন লাগাতার পাক সেনা ও পুলিশদের নিশানা করে হামলা চালিয়ে যাচ্ছে। ওই হামলাতে গত কযেক দশকে প্রচুর পরিমাণ পাক সেনা এবং সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। বর্তমানে পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রীর দাযিত্ব পালনকারী আনওয়ার উল হক কক্কর নিজেও বালুচিস্তানের বাসিন্দা। ফলে বালুচিস্তানে গত কয়েক দশক ধরে চলা রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে বালুচিস্তানে জঙ্গিদের বাড়-বাড়ন্ত নিয়ে বলতে গিয়ে কক্কর বলেন, ‘বালুচিস্তানে একাধিক জঙ্গি সংগটন সক্রিয়। তার মধ্যে যেমন বালুচিস্তান রিপাবলিকান –আর্মি রযেছে, তেমনই বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট রয়েছে। পাকিস্তান ভেঙে আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে গত কযেক দশক ধরেই নাশকতামূলক কাজকর্ম চালিযে যাচ্ছে। গত কয়েক বছরে ৩,০০০ থেকে ৫,০০০ মানুষকে খুন করেছে ওই সংগঠনের জঙ্গিরা। আর বালুচিস্তানের জঙ্গিদের মদত দিয়ে চলেছে ভারত সরকারের বৈদেশিক গুপ্তচর সংস্থা ‘র’। গত কয়েক বছরে প্রচুর টাকা দিয়ে পাকিস্তানকে অশান্ত করার এক চেষ্টা চালাচ্ছে ভারতের গুপ্তচর সংস্থাগুলি।’ উল্লেখ্য, গত ডিসেম্বরেই পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্রও একই অভিযোগ তুলেছিলেন। সেই সঙ্গে তিনি দাবি করেছিলেন, ‘পাক জঙ্গি সংগঠনগুলিকে ভারতের অর্থায়নের বিষয়টি নিয়ে শিগগিরই তথ্য-প্রমাণ পেশ করা হবে।’

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস