ছাতা কেড়ে নিয়ে আধিকারিককে বৃষ্টিতে ভেজালেন পাক-প্রধানমন্ত্রী

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাহবাজ শরিফের এই কাণ্ডের দৃশ্য ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্থনীতি সংক্রান্ত এক আন্তর্জাতিক সামিটে যোগ দিতে ফ্রান্সের প্যারিসে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু সেখানে গিয়ে বৃষ্টির মাঝে এক মহিলা আধিকারিকের কাছ থেকে ছাতা ছিনিয়ে নিতে দেখা গেল পাক-প্রধানমন্ত্রীকে। শুধু তাই নয় ওই আধিকারিককে বৃষ্টিতে ভিজতে বাধ্য করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাহবাজ শরিফের এই কাণ্ডের দৃশ্য ভাইরাল হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, একজন প্রটোকল অফিসারের কাছ থেকে ছাতা ছিনিয়ে নিয়েছেন। বৃষ্টির মাঝে ওই মহিলা আধিকারিক পাক-প্রধানমন্ত্রীর মাথায় ছাতা ধরে সম্মেলন স্থলে নিয়ে যাচ্ছিলেন। লাল কার্পেটের উপর দিয়ে ছত্রধারিণী মহিলা আধিকারিকের পাশে হাঁটতে হাঁততে আচমকা তাঁর হাত থেকে ছাতা ছিনিয়ে নেন শাহবাজ শরিফ। ছাতা কেড়ে নিয়ে ওই আধিকারিককে বৃষ্টির মাঝে ফেলে রেখে নিজের মাথা ছাতায় ঢেকে এগিয়ে যান ভবনের দিকে। এদিকে শাহবাজের পিছনে পিছনে আসতে আসতে ততক্ষণে ওই মহিলা আধিকারিক বৃষ্টিতে ভিজে গিয়েছেন।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘সেখানে অনেক আধিকারিক ছিলেন, তাই তিনি অন্য মহিলা আধিকারিকের ছাতা ব্যবহার করতে পারতেন’। একজন আবার লিখেছেন গত বার ইরানে কেউ একজন যখন তাঁর মাথায় ছাতা ধরেছিল, তার পরে পাকিস্তানে টুইটারে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল।’

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু