চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Pakistan Crisis: আজই ইস্তফা দিচ্ছেন ইমরান, রাতে জাতির উদ্দেশে ভাষণ

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানের রাজনীতির চিত্রনাট্যের প্রতি পরতে সাসপেন্স। বুধবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ইমরান খানের। কিন্তু সন্ধ্যায় সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ও আইএসআইয়ের ডিজি নাদিম আঞ্জুমের সঙ্গে বৈঠকের পরে আচমকাই পরিকল্পনা বাতিল করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে তথ্যমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন টুইটে জানিয়েছেন, আজ রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন পাক প্রধানমন্ত্রী। ফলে আজ রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে ইমরান খান ইস্তফার কথা ঘোষণা করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। যদিও প্রধানমন্ত্রীর ইস্তফা নিয়ে কোনও ইঙ্গিত দেননি তথ্যমন্ত্রী। 

গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীর পদ থেকে ‘মার্কিন শত্রু’ ইমরান খানকে হঠাতে কোমর কষে ঝাঁপিয়েছে দেশের  সাধারণ মানুষের কাছে আমেরিকা বান্ধব হিসেবে পরিচিত বিরোধী দলের নেতারা। শুধু তাই নয়, বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে সমর্থনকারী এমকিউএম সহ বেশ কয়েকটি দল। ইতিমধ্যেই সংসদের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। আগামী রবিবার ওই অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির কথাও রয়েছে। 

যদিও বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের পিছনে বিদেশি শক্তির হাত থাকার অভিযোগে সরব হয়েছেন পাক প্রধানমন্ত্রী। সরাসরি নাম না করলেই ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন, চিন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর কারণেই বাইডেন প্রশাসন তাঁকে ক্ষমতাচ্যূত করার ষড়যন্ত্র করেছে। এ বিষয়ে একটি গোপন চিঠিও বেশ কয়েকজন প্রবীন সাংবাদিককে দেখিয়েছেন ইমরান। এমনকী ওই চিঠি সংসদের নিম্নকক্ষেও দেখানো হবে বলে জানিয়েছেন। 

সূত্রের খবর ওই গোপন চিঠিকে হাতিয়ার করে দেশবাসীর মন জয়ে উঠে পড়ে লেগেছেন পাক প্রধানমন্ত্রী। ইস্তফা দিয়ে চলে গেলেও যাতে পরবর্তীকালে ভোটে ফের মানুষের সমর্থন পেয়ে কুর্সি হাসিল করতে পারেন, আপাতত সেদিকেই নজর তাঁর। 

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ