নিজের উত্তরসূরি বেছে নিলেন জেলবন্দি ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: একাধিক মামলা কাঁধে নিয়ে গত অগস্ট থেকেই পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। কবে জেলমুক্তি ঘটবে, আদৌ ঘটবে কিনা, তা অজানা। তাই নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ’কে (পিটিআই) অস্থায়ীভাবে নেতৃত্ব দেওয়ার জন্য জেলে বসেই উত্তরসূরি বেছে নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কে ওই উত্তরসূরি? তিনি আর কেউ নন। ইমরান খানের আইনজীবী গহওর খান।

বুধবার পিটিআইয়ের পক্ষ থেকে এক ভিডিয়ো বার্তা প্রকাশ করা হয়েছে। ওই ভিডিয়ো বার্তায় গহওর খানকে বলতে শোনা গিয়েছে, ‘দলের চেয়ারম্যানের কাজকর্ম চালানোর জন্য আমাকেই বেছে নিয়েছেন ইমরান খান।’ গত সপ্তাহেই পাকিস্তান নির্বাচন কমিশনের পক্ষ থেকে পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচন সেরে ফেলার জন্য ২০ দিনের সময়সীমা দিয়েছিল। ২০ দিনের মধ্যে সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন না হলে পিটিআইয়ের জন্য বরাদ্দ নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট বাতিল করা হবে বলে হুমকি দিয়েছিল কমিশন।

ওই হুমকির পরেই তড়িঘড়ি বৈঠকে বসেন পিটিআইয়ের শীর্ষ নেতৃত্ব। ঠিক হয়, আগামী শনিবার অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করা হবে এবং দলীয় পদাধিকারীদের বেছে নেওয়া হবে। সেই ভোটের আগেই নিজের উত্তরসূরি হিসেবে গহওর খানের নামে সম্মতি দিয়েছেন ইমরান খান। প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনজীবী আলি জাফর জানিয়েছেন, ‘অস্থায়ীভাবেই দলের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন প্রবীণ নেতা গহওর খান।’ উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন বছরের কারাদণ্ড হওয়ায় ওই ভোটে দাঁড়াতে পারবেন পিটিআই প্রধান।

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে