৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইজরায়েল

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যস্থতা চুক্তি মেনে শুক্রবার জেলে বন্দি ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইজরায়েল সরকার। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ২৪ জন মহিলা এবং ১৫ জন নাবালক। পশ্চিম তীরে আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রতিনিধিদের হাতে ওই বন্দিদের তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি গাজা-মিশর সীমান্তে হামাসের পক্ষ থেকেও ১৩ ইজরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।

কাতারের মধ্যস্থতায় দীর্ঘ ৪৮ দিন বাদে এদিন সকাল সাতটা থেকে গাজায় যুদ্ধবিরি শুরু হয়েছে। আগামী চারদিন ধরে চলবে যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির চার দিনে ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল সরকার। বিনিময়ে গত ৭ অক্টোবর ইজরায়েলে অতর্কিতে হামলা চালিয়ে পণবন্দি করা ৫০ জনকে মুক্তি দেবে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। মোট ২৪০ জনকে ইজরায়েল থেকে পাকড়াও করে গাজায় নিয়ে এসে বন্দি বানিয়েছে হামাস। তার মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে। ইজরায়েল সরকারের সঙ্গে লড়াই শুরু হওয়ার পরে মানবিকতার কারণ দেখিয়ে চার বন্দিকে মুক্তি দিয়েছিল হামাসের সামরিক শাখা আল কাশাম ব্রিগেড।

প্যালেস্তাইন বন্দি সংক্রান্ত বিভাগের কমিশনার কাদুরা ফারেস জানিয়েছেন, যে ৩৯ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে তার মধ্যে একজন জেরুজালেমে চলে গিয়েছেন। বাকি একজনকে পশ্চিম তীরের বেতুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগেভাগেই তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন। হামাসের পক্ষ থেকে এদিন যে ১৩ বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে তার মধ্যে কতজন ইজরায়েলি এবং কত জন বিদেশি নাগরিক, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের