‘যুদ্ধ বন্ধ করো’, এবার হামাসের বিরুদ্ধে গাজার রাস্তায় ফিলিস্তিনিরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইজরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তর গাজার ফিলিস্তিনিরা সবচেয়ে বড় হামাস বিরোধী বিক্ষোভ শুরু করেছে। শত শত ফিলিস্তিনি পথে নেমে এতে যোগ দিয়েছেন। তাঁদের দাবি যুদ্ধ বন্ধ করতে হবে এবং এবং হামাসকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়েছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার জনগণ এই বিক্ষোভে নামে। প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর ইজরায়েলি সেনাবাহিনী গাজায় তীব্র বোমাবর্ষণ শুরু করার এক সপ্তাহ পর জনতা একত্রিত হয়ে বিক্ষভে সামিল হয়েছেন।

মঙ্গলবার ২৫শে মার্চ গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একাধিক ভিডিও এবং ছবি শেয়ার করা হয়েছে। তাতে শত শত বিক্ষোভকারীকে বলতে শোনা গিয়েছে, ‘বাহার,বাহার,বাহার হামাস বাহার’ এবং ‘হামাস সন্ত্রাসী’ স্লোগান দিতে দেখা গিয়েছে। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, তাতে লেখা ছিল ‘যুদ্ধ বন্ধ কর’ এবং ‘আমরা শান্তিতে থাকতে চাই’।

গণমাধ্যমের খবর অনুযায়ী, এই বিক্ষোভ সমাবেশের মধ্যে মুখোশ পরা হামাস জঙ্গিরাও ছিল। তাদের কারও হাতে ছিল বন্দুক এবং কারও হাতে লাঠি। তারা জোর করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং অনেকের উপর আক্রমণ করে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় টেলিগ্রামে বিক্ষোভে যোগদানের আহ্বান জানানোর পর তারা জড়ো হয়েছিল।

 

মহম্মদ নামে এক ব্যক্তি সংবাদমাধ্যম এএফপি’কে জানান “আমি জানি না কে এই বিক্ষোভের আয়োজন করেছিল।” মাজদি নামের আর এক ব্যক্তি বলেছেন, “মানুষ (যুদ্ধে) ক্লান্ত, যদি গাজায় ক্ষমতা ছেড়ে দেওয়া হামাসের সমাধান হয়, তাহলে জনগণকে রক্ষা করার জন্য হামাস কেন ক্ষমতা ছেড়ে দেয় না?” এরা দুজনেই অত্যন্ত আতঙ্কগ্রস্ত, তাই সম্পূর্ণ নাম প্রকাশ করেননি।

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?