চিনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি আমেরিকার, যুদ্ধাস্ত্রের উ‍ৎপাদন দ্বিগুণ করার নির্দেশ ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরে সাত মাসে সাত যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেকে শান্তির দূত হিসাবে তুলে ধরতে চেষ্টার কোনও কসুর নেই তার। অথচ সেই পাগলাটে ট্রাম্পই এবার চিনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে পেন্টাগনের শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছেন। ক্ষেপণাস্ত্র-সহ ১২ ধরনের যুদ্ধাস্ত্রের উ‍ৎপাদন দ্বিগুণ বা চারগুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদপত্র ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘গত জুন মাসে পেন্টাগনে এক জরুরি বৈঠকে শীর্ষ ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের ডেকে পাঠানো হয়েছিল। যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে আন্দুরিল ইন্ডাস্ট্রিজ, রকেট প্রোপেলান্টের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সরবরাহকারীদের প্রধান নির্বাহীরাও হাজির ছিলেন। চিনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য পেন্টাগন যে ১২টি অস্ত্রের উপরে বিশেষ নজর দিচ্ছে তার মধ্যে রয়েছে-প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, লং রেঞ্জ অ্যান্টি-শিপ মিসাইল, স্ট্যান্ডার্ড মিসাইল-৬, প্রিসিশন স্ট্রাইক মিসাইল এবং জয়েন্ট এয়ার-সারফেস স্ট্যান্ডঅফ মিসাইল। এর মধ্যে প্যাট্রিয়ট তৈরিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ওই বৈঠকের পরেই জুলাই মাসে ট্রাম্প প্রশাসনের তরফে বিগ বিউটিফুল বিলটিতে পাঁচ বছরের জন্য অতিরিক্ত ২৫ বিলিয়ন ডলারের অস্ত্র তহবিল দেওয়া হয়েছে। যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, পেন্টাগনের আরও কয়েক বিলিয়ন ডলার বেশি খরচ করতে হবে। যদিও তাড়াহুড়ো করে যুদ্ধাস্ত্রের উ‍ৎপাদন বাড়ানো কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে পেন্টাগনের একাধিক প্রবীণ আধিকারিক প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে ‘নতুন সরবরাহকারীদের কাছ থেকে প্রাপ্ত অস্ত্রগুলি মার্কিন পরিষেবায় ব্যবহারের জন্য যথেষ্ট নিরাপদ এবং নির্ভরযোগ্য কি না, তা পরীক্ষা করতে হবে। তাড়াহুড়ো করলে ফল হিতে বিপরীত হতে পারে।’ যদিও পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলকে এই প্রচেষ্টা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ আমাদের সামরিক শক্তি বৃদ্ধি ও যুদ্ধাস্ত্র উৎপাদন দ্রুত করতে সব উপায় খুঁজে বের করতে বলেছেন।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6