প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ, চাপে পড়ে বরখাস্ত

প্রেসিডেন্ট তাঁকে বরখাস্ত করেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই উঠল গার্হস্থ্য হিংসার অভিযোগ। দেশ জুড়ে দাবি ওঠে প্রধানমন্ত্রী ইস্তফার। চাপের কাছে নতিস্বীকার করে প্রধানমন্ত্রীপদ থেকে প্রেসিডেন্ট তাঁকে বরখাস্ত করেন।

গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠেছে পেরুর প্রধানমন্ত্রী হেক্টর ভ্যালের পিন্টোর বিরুদ্ধে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সেই অভিযোগ প্রকাশ হতেই দেশজুড়ে প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি ওঠে। বিরোধীরা তো বটেই, মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি তোলেন। বাধ্য হয়ে প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলো তাঁকে বরখাস্ত করেন।

গার্হস্থ্য হিংসার বিষয়টি প্রকাশ্য আসে গত বৃহস্পতিবার। সেখানকার একটি পত্রিকায় এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন তাঁর স্ত্রী এবং মেয়ে। মেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পাঠরত।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের পর থেকে প্রধানমন্ত্রী হেক্টর ভ্যালের পিন্টোর ইস্তফার দাবি ওঠে। বিদেশমন্ত্রী সিজার ল্যান্ডা টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি তোলে। জানান, যার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠেছে, তিনি প্রধানমন্ত্রীর মতো একটি গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তাঁর ওই টুইটের পর মন্ত্রিসভার বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি তোলেন। যদিও প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি তাঁর আরও দাবি, কংগ্রেসের তরফ থেকে অনাস্থা প্রস্তাব পেশ না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেবেন না। যদিও দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক প্রধানমন্ত্রী পদ থেকে পিন্টোকে বরখাস্তের দাবি তোলা হয়। পরিস্থিতি অন্যদিকে ঘুরে যেতে পারে এই আশঙ্কা করে প্রধানমন্ত্রী পদ থেকে পিন্টোরকে বরখাস্তের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের