ইরানে হামলার পরিকল্পনা শুরু ডিসেম্বরে, ট্রাম্পকে জানিয়েছিলেন নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে ইজরায়েল। ফেব্রুয়ারি মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও জানিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে গিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে। তিনি সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বৈঠকে বসেছিলেন। সেখানেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছিলেন নেতানিয়াহু।

জানা গিয়েছে, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহর অবস্থান ধ্বংসের পর হওয়ার পর থেকে ইজরায়েল ইরানের ওপরে হামলার পরিকল্পনা শুরু করেছিল। ডিসেম্বর মাসেই ইরানে হামলার পরিকল্পনা শুরু হয়েছিল বলে জানিয়েছিলেন নেতানিয়াহু। ওই সময় মধ্যপন্থা নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের এই ঘটনায় সরাসরি যোগ দেওয়া বা নিষ্ক্রিয় থাকার বিষয়টি জানাননি।

গত শুক্রবার (১৩ জুন) ইজরায়েল যখন ইরান আক্রমণ করেছে, তখন তার প্রিয় চ্যানেল ইজরায়েলের সামরিক কৌশল নিয়ে টানা সম্প্রচার করছিল। ট্রাম্প নিজেও এ সফলতায় নিজেকে কৃতিত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে।  ইরানের পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন ঘাঁটি লক্ষ্য কর হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ওই হামলায় ইরানের সেনাপ্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান সহ ২০ শীর্ষ সামরিক কম্যান্ডার প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ১২ জন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারিয়েছেন।

ওই আক্রমণের যোগ্য জবাব দিতে ইজরায়েলের বিভিন্ন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ইরানও। একে অপরের হামলায় দুই দেশের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইজরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ইরানের পরমাণু কেন্দ্র। যদিও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি বল দাবি করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। যদিও তাতে আশ্বস্ত হতে পারেনি রাশিয়া, জার্মানি, ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলোর শীর্ষ নেতারা।

 

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা