ইকুয়েডরে সম্প্রচার চলাকালীন টিভি স্টুডিওতে ঢুকে পড়ল বন্দুকধারীরা, তার পর….

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার চলাকালীনই ঢুকে পড়ে বেশ কয়েকজন বন্দুকধারী। আর আচমকাই বন্দুকধারীদের হানায় হতচকিত হয়ে পড়েন অনুষ্ঠানের সঞ্চালক থেকে শুরু করে অতিথিরা। আতঙ্কিত কণ্ঠে তাদের বলতেও শোনা যায়, ‘আমাদের গুলি করো না।’ যদিও তার পরেই গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় টিভি চ্যানেলের সম্প্রচার। দেশটির গুয়াইকিল শহরে টিসি নামে একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়েই এমন রুদ্ধশ্বাস ঘটনা ঘটেছে। যদিও পরে ইকুয়েডরের পুলিশ দাবি করেছে, বন্দুকবাজদের হামলায় কেউ প্রাণ হারাননি। বেশ কয়েকজন বন্দুকবাজকে আটক করা হয়েছে।

গত রবিবারই ইকুয়েডরের কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন দেশের কুখ্যাত মাফিয়া গোষ্ঠী  লস ক্রোনেরসের প্রধান হোসে অ্যাডলফো মাসিয়াস। মাদক পাচার, খুন, অপহরণ-সহ একাধিক অপরাধের দায়ে ৩৪ বছরের জেলের সাজা শোনানো হয়েছিল ৪৪  বছর বয়সী কুখ্যাত অপরাধীকে। মাসিয়াসের পালিয়ে যাওয়ার পরের দিনই অর্থা‍ৎ সোমবার ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া দেশে ৬০ দিনের জরুরি অবস্থার পাশাপাশি নৈশকালীন কার্ফু জারি করেন।

আর জরুরি অবস্থা জারির পরের দিন মঙ্গলবার বন্দরনগরী গুয়াইকিলের টেলিভিশন চ্যানেল টিসি’র স্টুডিওতে গ্রেনেড এবং বন্দুক হাতে হামলা চালায় বেশ কয়েকজন মুখোশধারী বন্দুকবাজ। সরাসরি সম্প্রচার চলাকালীন বন্দুকবাজদের দেখে আতঙ্কিত হয়ে পড়েন সঞ্চালক-সহ অতিথিরা। গুলি চালাতেও শুরু করে। এক মহিলা কর্মীকে কাতর কণ্ঠে বলতে শোনা যায়, ‘গুলি করবেন না, দয়া করে গুলি করবেন না।’ সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে অবশ্য পুলিশ গিয়ে বন্দুকবাজদের হাত থেকে ওই চ্যানেলের কর্মীদের বাঁচায়।

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি