বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির মৃত্যুর  প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিলেন দেশের নতুন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা মোজতবা খামেনির। শনিবার তাঁর সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, বাবার রক্তের বদলা নেওয়াই দেশের মানুষের দাবি। সেই প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।

বার্তায় মোজতবা খামেনেই বলেন, দুই যুদ্ধে নিহত সব শহিদের পাশাপাশি প্রয়াত সর্বোচ্চ নেতার রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করছে ইরান। এই প্রতিশোধের দাবি থেকে তারা কোনও দিন সরে আসবে না বলেও জানান তিনি। কয়েক মাস আগে, ২৮ ফেব্রুয়ারি, মার্কিন আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতোল্লা আলি খামেনি। যুদ্ধ শুরুর প্রথম দিকেই ওই হামলা চালানো হয়। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮৬ বছর। টানা প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব সামলেছিলেন তিনি। আলি খামেনির শেষকৃত্য উপলক্ষে ইরান ও ইরাকে একাধিক শোকযাত্রার আয়োজন করা হয়। সেই কর্মসূচি শেষে বিবৃতি দেয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীর দাবি, প্রয়াত নেতা ও যুদ্ধে নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়া ন্যায্য এবং অনিবার্য। আইআরজিসি আরও জানায়, হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, সামরিক আধিকারিক এবং তাদের সমর্থকদের জবাবদিহির মুখে আনতেই হবে। এই দাবি দীর্ঘদিন ধরে অটুট থাকবে বলেও জানানো হয়েছে। শেষকৃত্যের বিভিন্ন অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হুমকিমূলক পোস্টার ও ব্যানারও দেখা যায়।

আরও পড়ুনঃ নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত। তবে গত মাসের যুদ্ধবিরতি আর কার্যকর নেই বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। অন্যদিকে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলা বন্ধ করতে ইরানের উপর চাপ আরও বাড়িয়েছে ওয়াশিংটন। এই উত্তেজনার জেরে আন্তর্জাতিক সমুদ্রপথে পণ্য পরিবহণ ব্যাহত হচ্ছে। পাশাপাশি ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম।

LPG গ্রাহকদের জন্য বড় খবর! এই কাজ না করলেই বিচ্ছন্ন হবে সংযোগ

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা