নিউইয়র্কের নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার, সলিল সমাধি একই পরিবারের পাঁচ সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধি : মাঝ আকাশেই লুকিয়ে ছিল বিপদ। আচমকাই সে হানা দেবে বুঝতে পারেননি কেউই। তার জেরেই শেষ হয়ে গেল ৬টি তরতাজা প্রাণ। আমেরিকার নিউজার্সিতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্পেনের শিল্পপতি সিয়েমেনের প্রেসিডেন্ট তথা সিইও অগাস্টিন এস্কোবারের। প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী ও ৩ সন্তানও৷ এক লহমায় শেষ হয়ে গিয়েছে গোটা পরিবার৷ নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, নিহতদের মধ্যে কপ্টারের চালকও রয়েছেন৷

জানা গিয়েছে, সপরিবারে নিউ ইয়র্ক শহর ঘুরতে বেড়িয়েছিলেন এস্কোবার। সেই কারণে কপ্টার ভাড়া করেছিলেন তিনি। কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী এবং তিন শিশুসন্তানও। হঠাৎই মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় কপ্টারটি। তার পর মুখ থুবড়ে পড়ে হাডসন নদীতে। দুর্ঘটনার মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি এই মুহুর্তে। ভেঙে পড়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশেপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় সময় বিকেল ৩:১৭ মিনিট নাগাদ নিউ জার্সির উপকূলের কাছে হোবোকেনের পিয়ার এ পার্ক থেকে হাডসন নদীতে হেলিকপ্টার দুর্ঘটনার খবরটি আসে। খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছে গিয়েছে।

নিউইয়র্ক পুলিশ সূত্রে খবর, নিউজার্সির উপকূল ধরে যেতে জর্জ ওয়াশিংটন ব্রিজ এলাকায় বাঁক নেওয়ার পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারায়। পরে দ্রুতই জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছিল। বাকি দুজনের হাসপাতালে মৃত্যু হয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এই দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?