মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: থেমেও যেন থামছে না যুদ্ধ। বদলাচ্ছে না গাজার পরিস্থিতি। ফের গাজায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। তাতেই মৃত্যু হয়েছে এক অন্তঃসত্ত্বা মহিলা, তাঁর স্বামী এবং গর্ভাবস্থাতেই থাকা শিশুর। এই মৃত্যু এতটাই মর্মান্তিক যে চোখ ফেটে জল এসেছে স্থানীয়দের। বিমান হামলার পর মারাত্মক বিস্ফোরণের জেরে মায়ের গর্ভ থেকে  ভ্রুণটি বাইরে ছিটকে বেড়িয়ে এসেছে বলে জানা গিয়েছে।

আল জাজিরার একটি প্রতিবেদনে থেকে জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত চুক্তি কথা শুনে সেখানে সাধারণ মানুষের মধ্যে যুদ্ধ বন্ধ নিয়ে আশা জেগেছিল। তাঁরা ভেবেছিলেন ইজরায়েলি হামলা বন্ধ হবে। কিন্তু বাস্তবে সেই সব কিছুই হয়নি। শুধু মুখেই দেওয়া হয়েছে প্রতিশ্রুতি, বাস্তবে কিছুই হয়নি। যার কারণে নতুন করে মৃতের সংখ্যা বাড়ছে। চোখের সামনে কাছের মানুষকে হারাতে দেখে স্থানীয় বাসিন্দারা চরম হতাশা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।  

রবিবার (২ অগস্ট) সকালে গাজায় হামলা চালায় ইজরায়েল। যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁরা একটি ফ্ল্যাটে থাকতেন। পাশপাশি গৃহহীন পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে যে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন সেখানে হামলা চালানো হয়েছে। ইজরায়েলের এই হামলার পর মাথার উপর থাকা ছাদটুকুও হারিয়েছেন অনেকেই।   উত্তর, মধ্য ও দক্ষিণের গাজা শহর, খান ইউনিস এবং দেইর আল-বালাহ সহ প্রতিটি অঞ্চলকে টার্গেট করা হচ্ছে বলে জানা গিয়েছে। 

‘আগে আমাদের সিনেমা দেখান’, রামায়ণের নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসংঘের

ব্রিজভূষণ মুক্তি পেতেই বড় পদক্ষেপ! দিল্লি হাইকোর্টে যাচ্ছেন বজরং পুনিয়া

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুণ

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি