Loading live market data...
Loading active stocks...
Connecting...

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সেনা সাহায্য আমেরিকার

প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের জন্য আটশো মিলিয়ন মার্কিন ডলার মঞ্জুর করেছেন। সেনা সাহায্যের মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, চপার। রয়েছে অত্যাধুনিক সাবমেরিন। ইউক্রেন সেনা বাহিনী যাতে সব ধরনের প্রতিরোধের মোকাবিলা করতে পারে, তার জন্য তাদের হাতে যা যা থাকা দরকার, তার প্রায় সবকিছুই সে দেশকে দিতে চলেছে আমেরিকা।পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেছেন, খুব তাড়াতাড়ি ইউক্রেন এই সব অস্ত্র পেতে চলেছে। তবে কতদিনের মধ্যে তারা এই সব সমরাস্ত্র পাবে, সে ব্যাপারে কিছু তিনি জানাতে পারেনি।

কিছুদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে  টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়। কিয়েভের বিরুদ্ধে মস্কোর সামরিক অভিযানের পর থেকে আমেরিকা ও তাঁর মিত্রদেশ ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমেরিকার পাশাপাশি অন্যান্য দেশও সে দেশকে সাহায্যের হাত বাড়িয় দিয়েছে।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন প্রেসিডেন্টের ওপর নানা প্রান্ত থেকে চাপ বাড়ছিল। দলের চাপ তো ছিল, বিরোধীরাও এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ বাড়াতে থাকেন। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্টও আমেরিকার কাছে সাহায্যের আর্জি জানান।

প্রাক্তন সিআইএ ডিরেক্টর রবার্ট গেটস জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি দাবি করছে, বাইডেন প্রশাসনের উচিত পূর্ব ইওরোপে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির ওপর চাপ তৈরি করা যাতে তারা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন রাশিয়াকে শিক্ষা দিতে গিয়ে বিপাকে আমেরিকা, জিনিসের মূল্যবৃদ্ধি চার দশকে সর্বোচ্চ

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

মোদিশ্রী রসগোল্লা থেকে শঙ্খপদ্ম সন্দেশ, ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে নজর কাড়ছে বাংলার মিষ্টি

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ