অস্ত্র হাতে তুলে নেওয়ার আর্জি রাষ্ট্রপতির, প্রাণ বাঁচাতে মেট্রো ষ্টেশনে লক্ষ লক্ষ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফিরল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ স্মৃতি। রাশিয়ার হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই যেন সাক্ষাৎ মৃত্যুপুরী ইউক্রেন। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬ টার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের মূল ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করার সাথে সাথেই যেন পাল্টে গিয়েছে গোটা দেশের মানচিত্র। পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ আরও একাধিক বড় এবং গুরুত্বপূর্ণ শহরগুলিতে একের পর এক বিস্ফোরণ শুরু হয়। ইউক্রেনে তখন মাঝরাত। কিন্তু প্রাণ বাঁচাতে তখনই ঘরবাড়ি ছেড়ে নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে পথে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। এখন জীবন রক্ষার তাগিদে মেট্রো ষ্টেশনই হয়ে উঠেছে লক্ষ লক্ষ মানুষের শেল্টার হোম। যদিও এর আগেই ইউক্রেন সরকার দাবি করেছিল, দেশের সাধারণ নাগরিকদের জন্য সাড়ে চার হাজারেরও বেশী শেল্টার হোম বানানো হয়েছে। কিন্তুই সেই শেল্টার হোমে পৌঁছানোর আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে। আর তাই এখন মেট্রো ষ্টেশনই শেষ ভরসা।

জানা যাচ্ছে, কিয়ভের মেয়র ভিতালি ক্লিটস্কো নিজেই ওই শহরের নাগরিকদের যত দ্রুত সম্ভব নিকটবর্তী সাবওয়ে কিংবা মেট্রো ষ্টেশনে গিয়ে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এছাড়াও শহর থেকে একটু দূরে অবস্থিত দোকানপাট, বার, রেস্তোরা, আণ্ডারপাশ, এমনকি ঠাণ্ডা লড়াইয়ের সময়ে ব্যবহৃত শেল্টারগুলিকেও পুনরায় সাধারণ নাগরিকের জন্য শেল্টার হোম হিসাবে ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ রাজধানী কিয়েভ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছেন। যারা পারছেন না তারা কিয়েভ মেট্রো ষ্টেশনে আশ্রয় নিচ্ছেন। ইতিমধ্যেই মেট্রো ষ্টেশনে আর তিল ধারণের জায়গা নেই বলে জানা যাচ্ছে।   

অন্যদিকে রাশিয়ার এই হামলার পরেই ইউক্রেন্স সরকার রাশিয়ার সঙ্গে যাবতীয় চুক্তি ছিন্ন করে ঘোষণা করেছে যে রাশিয়ার এই আগ্রাসনের আগে কোনওভাবেই মাথানত করবে না ইউক্রেন। ইতিমধ্যেই ইউক্রেনের সেনা রাশিয়ার বিরুদ্ধে জবাব দেওয়া শুরু করেছে। জানা যাচ্ছে দেশের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দসের হয়ে লড়তে মাঠে নামানো হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের। এমনকি ইউক্রেনের রাষ্ট্রপতি জানিয়েছেন, দেশের যদি কোনও নাগরিক চান তাহলে তাদের হাতেও অস্ত্র তুলে দিতে প্রস্তুত দেশ। জানা যাচ্ছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে হওয়া হামলায় এখনও পর্যন্ত ৪০ জন সেনা আধিকারিক এবং ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।  

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ