দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক মোদির

আন্তর্জাতিক ডেস্ক: জার্মান চ্যান্সেলর ওল্যাফ সোলজের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে কথা হয়। প্রধানমন্ত্রীর দফতর তাদের টুইটার হ্যান্ডেলে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের একটি ছবি পোস্ট পোষ্ট করা হয়। 

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিও টুইট করে এই বৈঠকের খবর দেন।সেই সঙ্গে দুই নেতার আলোচনায়  ব্যস্ত থাকার একটি ছবিও পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, শীর্ষনেতারা আলোচনায় ব্যস্ত। ভারতীয় সময় মধ্যরাতে প্রধানমন্ত্রীর সৌজন্যে একটি ভোজসভার আয়োজন করা হয়েছে।  

ঠাসা কর্মসূচি নিয়ে বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। জার্মানি থেকে মোদি যাবেন কোপেনহেগেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকশনের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। পাশাপাশি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন জ্যাকবসদোত্তির, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোর, সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডেলেনা অ্যান্ডরসন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সঙ্গেও তিনি বৈঠক করবেন। দেশে ফেরার পথে আগামী ৪ মে প্রধানমন্ত্রী মোদি যাবেন প্যারিস। বৈঠক করবেন ম্যাক্রোঁর সঙ্গে।

প্রধানমন্ত্রী মোদি বার্লিন পৌঁছলে তাকে অভ্যর্থনা জানানো হয়। হোটেলে ঢোকার সময় সেখানে বসবাসকারী ভারতীয়রা মোদির নামে জয়ধ্বনি দিতে শুরু করেন। সেই সঙ্গে ‘ভারত মাতার’ নামেও তারা জয়ধ্বনি দেন। গাড়ি থেকে নেমে মোদি সমবেত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন।

দিল্লি থেকে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী মোদি টুইট করে জানান, ‘এমন একটা সময়ে ইউরোপ সফরে যাচ্ছি যখন ইউরোপ নানা সমস্যার সম্মুখীন। সম্মুখীন নানা চ্যালেঞ্জের। সফরের মূল উদ্দেশ্য হবে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত ও স্থিতিশীল করা। ’

আরও পড়ুন মোদির দাবি খারিজ, ১০ বছরেও হাল ফিরবে না অর্থনীতির

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ