দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডেনমার্কে আচমকা ‘মিট দ্য প্রেস’, ভ্যাবাচ্যাকা খেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: তিনি মুখে গণতন্ত্রের কথা বলেন। নিজেকে গণতন্ত্রের পূজারি বলতে ভালোবাসেন। কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর কতবার তিনি সাংবাদিক সম্মেলেন হাজির হয়েছিলেন, তা কেউ জানে না। স্বয়ং মোদিও নন। কারণ, তিনি সাংবাদিক সম্মেলন এড়িয়ে চলতেই ভালোবাসেন। আর সেই মানুষকে যদি সাংবাদিক সম্মলেনে হাজির হতে হয়, সেটা যে বিড়ম্বনা ছাড়া আর কিছুই নয়, তা আর বলার অপেক্ষা রাখেন না। আরও উল্লেখ করার বিষয় হল, এই সাংবাদিক সম্মেলনের ব্যাপারে তাঁকে আগে থেকে কিছুই বলা হয়নি। স্বাভাবিকভাবেই অস্বস্তি যে আরও কয়েকগুণ বেড়ে যাবে, তা নিয়ে কারও মনে সন্দেহ নেই। আর কার্যক্ষেত্রে সেটাই হয়েছে।

প্রধানমন্ত্রীকে বলা হল, তাকে সাংবাদিকদের মুখোমুখি হতে হবে। সবাই প্রস্তুত। আর সেই কথা শুনে বিস্মিত মোদি বললেন – হায় ভগবান। আর মোদির ওই আফশোষের কথা রেকর্ডও হয়ে গিয়েছে। যা শুনে ডেনমার্কের সংবাদমাধ্যমজগতে রীতিমতো কৌতুহল তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, সব দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনেতারা তো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চান। তাদের প্রশ্নের উত্তর দেন। তাহলে ভারতের প্রধানমন্ত্রীর সমস্যা কোথায়?  তাঁদের আরও বক্তব্য, প্রধানমন্ত্রীকে তো ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ স্বচ্ছন্দে থাকতে দেখা গিয়েছে। দুজনে গল্প করেছেন। মত বিনিয়ময় করেছেন। তাহলে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হতে তাঁর এতো উষ্মা কেন? তার কারণ কী এটাই যে যদি তাকে চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হয়, সে ক্ষেত্রে তিনি জবাব কী দেবেন।

আরও পড়ুন বিদেশেও মোদিকে তাড়া করে বেড়ায় রাজীবের ভূত

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ