চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কানাডায় নিহত পঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার সুখা দুনেকে

নিজস্ব প্রতিনিধি:খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে নয়াদিল্লি-অটোয়ার মধ্যে কূটৃনৈতিক টানাপোড়েনের মাঝেই কানাডায় খুন হলেন পঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার সুখাদুল সিং ওরফে সুখা দুনে। কানাডার খলিস্তানি বিক্ষোভকারীদের অন্যতম ছিলেন সুখা। কানাডার গ্যাংস্টার আরশ দালারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। বুধবার কানাডার উইনিপেগ শহরে দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে প্রাণ গিয়েছে দুনের। ।

ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় নাম রয়েছে সুখা দুনেকের। ছিলেন। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থানে দাভিন্দর বামবিহা গ্যাংকে সহযোগিতা ও অর্থায়নের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় ভারত ও কানাডার বিবাদের মধ্যেই এই ঘটনা ফের উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে।

পাঞ্জাব ও পার্শ্ববর্তী অঞ্চলে এরকম বহু গ্যাংস্টার রয়েছে যারা ভারত থেকে কানাডায় পলাতক। ভুয়ো নথির মাধ্যমে নেপালের পথ দিয়ে কানাডায় পলায়নের বহু ঘটনা অতীতে ঘটেছে। দুনেকে ২০১৭ সালে ভুয়ো নথি দিয়ে কানাডায় পালায়। তাঁর বিরুদ্ধে ৭টি ফৌজদারি মামলা রয়েছে। গত বছরের ১৪ মার্চ জলন্ধরের মালিয়ান গ্রামে কাবাডি খেলোয়াড় সন্দীপ সিং নাঙ্গালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে দুনেকের বিরুদ্ধে। পাঞ্জাব পুলিশ অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) জানায় , দুনেকে দবিন্দর বামবিহা বা ডিবি গ্যাং-এর সহযোগী।

সম্প্রতি খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় নয়াদিল্লির সঙ্গে কানাডার সঙ্ঘাত তুঙ্গে পৌঁছছে। সোমবারই অটোয়ায় নিযুক্ত এক ভারতীয় দূতকে বহিস্কার করে জাস্টিন ট্রুডো সরকার। বদলা হিসেবে মঙ্গলবার নয়াদিল্লিতে কানাডা দূতাবাসের এক শীর্ষ কূটনীতিবিদকে বহিষ্কার করার পাশাপাশি পাঁচ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দিল্লিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে তলব করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “ভারতে কানাডার হাই কমিশনারকে তলব করা হয়। ভারতে কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়। আগামী পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট কূটনীতিবিদকে ভারত ত্যাগ করতে বলা হয়েছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডিয়ান কূটনীতিবিদের হস্তক্ষেপ এবং ভারতবিরোধী কার্যকলাপে সম্পৃক্ততার কারণে এই সিদ্ধান্ত।”

কানাডার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, ‘আমি একটি অত্যন্ত গুরুতর বিষয়ে সংসদকে সচেতন করতে চাই। আমি বিরোধী দলের নেতাদের সরাসরি জানিয়েছি। কিন্তু, আমি এখন সব কানাডাবাসীকে বলতে চাই। গত কয়েক সপ্তাহ ধরে কানাডার নিরাপত্তা সংস্থাগুলি সক্রিয়ভাবে কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জরের খুনের তদন্ত চালাচ্ছে। ওই তদন্তে ভারতের যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে।’ মঙ্গলবার মুখ খোলে ভারতের বিদেশমন্ত্রক। বিবৃতি দিয়ে জানানো হয়, এই হত্যাকাণ্ডে ভারতের কোন মদত নেই। তথ্যপ্রমাণ ছাড়াই এই ধরণের অভিযোগ খলিস্তানি সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের থেকে মনোযোগ সরাতেই তৈরি করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী তাঁদের সংসদে দাঁড়িয়ে যে অভিযোগ করেছে তা আমরা দেখেছি। এই অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে। কানাডার বিদেশমন্ত্রীও যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে আইনের ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কোনও তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগগুলি খালিস্তানি সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের থেকে ফোকাস সরিয়ে নিতে তৈরি করা হচ্ছে। যাদের কানাডায় আশ্রয় দেওয়া হয়েছে এবং ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে যারা ক্রমাগত হুমকি দিয়ে চলেছে, তাদের থেকে নজর সরিয়ে নেওয়া হচ্ছে। এই বিষয়ে কানাডিয়ান সরকারের নিষ্ক্রিয়তা উদ্বেগজনক। কানাডিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রকাশ্যে এই ধরনের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে যা গভীর উদ্বেগের বিষয়।’

কানাডিয়ান সরকারকে নিশানা করে বিদেশ মন্ত্রক বলছে, ‘কানাডায় খুন, মানব পাচার এবং সংগঠিত অপরাধ সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ নতুন নয়। এই ধরনের ঘটনার সঙ্গে ভারত সরকারকে যুক্ত করার প্রচেষ্টা আমরা প্রত্যাখ্যান করছি। কানাডা সরকারকে ভারত-বিরোধী সংগঠনগুলির বিরুদ্ধে দ্রুত এবং কার্যকরী আইনি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে।’ এই সংঘাতের আবহে ভারতীয় কূটনীতিবিদকে বহিষ্কার করে নয়াদিল্লি। পাল্টা কানাডিয়ান কূটনীতিবিদকেও বহিষ্কার করল ভারত।

Published by:

Share Link:

More Releted News:

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ