শর্তে বাইডেনের সঙ্গে বৈঠকে রাজি পুতিন

পুতিনের সঙ্গে ফোনে কথাল বলেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে রাজি প্রেসিডেন্ট পুতিন। তবে আলোচনার জন্য শর্ত আরোপ করেছেন।

সোমবার ফ্রান্সের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রধান দুই বিরোধী শক্তি মুখোমুখি আলোচনায় বসতে রাজি হয়েছে। জানা গিয়েছে, গতকালই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথাল বলেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ। ওই টেলিফোনিক আলাপচারিতায় বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইউরোপের নিরাপত্তা ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে কূটনৈতিক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার রাশিয়া ও আমেরিকার মধ্যে বৈঠকের প্রস্তুতি শুরু করা হবে।

মার্কিন প্রেস সেক্রেটারি জেন পেস্কি জানিয়েছেন, আমেরিকা কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। বৈঠকের ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দেওয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। উল্লেখ করা যেতে পারে, গতকালই মার্কিন গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, রাশিয়ার কম্যান্ডারদের ইউক্রেনে জোর করে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনও মুহূর্তেই তারা হামলা চালাতে পারে। তারা কোন পথে, কোথায় আক্রমণ করবে, তার ছকও কষে ফেলা হয়েছে। রবিবার সকালেই তারা বেলারুসে প্রায় ৩০ হাজার সেনা নিয়ে সামরিক মহড়া চালায়। রুশ সেনা ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিই অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ওপর হামলার খবর অস্বীকার করেছেন। মস্কোর বয়ান অনুযায়ী, আমেরিকা বিশ্বজুড়ে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ইউক্রেনের ওপর হামলার কোনও পরিকল্পনা নেওয়া হয়নি।  

আরও পড়ুন ১৯৪৫-য়ের পর বড় যুদ্ধের পরিকল্পনা নিয়েছে রাশিয়া, দাবি বরিসের

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ