ইজরায়েলি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন পুতিন, কিন্তু কেন?

যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ক্রেমলিনের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির সঙ্গে হিটলারের তুলনা করতে গিয়ে ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ। আর ওই মন্তব্য আগুনে ঘৃতাহুতি ফেলে দিয়েছিল। রুশ বিদেশ মন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নাফাতালি বেনেট। ল্যাভরভ নিজের মন্তব্যের জন্য ক্ষমা না চাইলেও বৃহস্পতিবার ইজরায়েলি প্রধানমন্ত্রীর কাছে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তেমনই দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ক্রেমলিনের আধিকারিকরা।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, ‘হিটলার আর জেলেনস্কি দুজনের শরীরেই ইহুদি রক্ত বইছে।’ তাঁর ওই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল বেঁধে যায়। ল্যাভরভের মন্তব্যে ক্ষুব্ধ হন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফাতালি বেনেট। তিনি ওই মন্তব্যের জন্য রুশ বিদেশ মন্ত্রীকে ক্ষমা চাইতে বলেন।

যদিও ক্ষমা চাওয়ার পথে হাঁটেননি ল্যাভরভ। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। ওই কথোপকথনের পরে ইজরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট। ক্ষমা চাওয়ায় জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন বেনেট।’ তবে ক্রেমলিনের পক্ষ থেকে সরাসরি ক্ষমা চাওয়ার কথা বলা হয়নি। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পুতিন ও বেনেট হলোকাস্ট নিয়ে কথা বলেছেন। মারিউপোলের ইস্পাত কারখানায় আটকে থাকা বেসামরিক নাগরিককে নিরাপদ আশ্রয়ে যেতে দিতে রাশিয়া রাজি রয়েছে বলে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।’

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার