পুতিনকে ‘নির্বোধ’ বলে কটাক্ষের কয়েক ঘন্টার মধ্যেই রহস্যজনক মৃত্যু রুশ গায়কের

পুতিনকে 'নির্বোধ' বলে কটাক্ষ করার মাশুল, রহস্যমৃত্যু রুশ গায়ক ভেদিম স্ট্রয়কিনের। যা ঘিরে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুতিনকে ‘নির্বোধ’ বলে কটাক্ষ করার মাশুল, রহস্যমৃত্যু রুশ গায়ক ভেদিম স্ট্রয়কিনের। যা ঘিরে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গায়ক, লেখক, সঞ্চালক হিসেবে সুখ্যাতি অর্জন করলেও ভেদিম স্ট্রয়কিন ছিলেন কট্টর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকেই সেই বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছয়। জানা যায়, রুশ প্রশাসনের কাছেও গায়কের ইমেজ খুব একটা ভাল ছিল না। তবে কীভাবে মারা গেলেন তিনি? জানা গিয়েছে, সেন্ট পিটার্সবার্গে গায়কের ফ্ল্যাটে পুলিশ হানা দেওয়ার পরেই দশতলা থেকে পড়ে ঝাঁপ দিয়ে প্রাণ হারান পুতিন-বিরোধী রুশ গায়ক। এই নিয়েই নানারকম রহস্য জট বাঁধছে! তিনি আদৌ আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে? এমনটাই প্রশ্ন উঠেছে পুতিন-বিরোধী রুশ গায়কের ভক্তমনে।

তাঁর সোশ্যাল মিডিয়া ঘুরে আসলেই দেখা যাবে, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে নিয়ে তাঁর একাধিক বিরোধীমূলক পোস্ট। সমাজমাধ্যমে লাগাতার পুতিন ও ক্রেমলিনের সমালোচনা করেছিলেন ভেদিম। ‘ইডিয়ট’ বলে পুতিনকে সম্বোধন করেছেন তিনি। এর জন্যেই কি গায়ককে প্রাণ দিতে হল? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কিছু? এমনই একাধিক প্রশ্ন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মোট কথা, রুশ গায়কের রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চারিদিকে। ২০২২ সালে পুতিনকে বিঁধে ভেদিম স্ট্রয়কিন লিখেছিলেন, ‘ওই নির্বোধটা (পুতিন) নিজের দেশের লোকজন এবং ভাইয়ের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে! কিন্তু আমি ওঁর মৃত্যু চাই না, বরং ওকে ধরে জেলে দেওয়া হোক, এটাই চাইছি।’

প্রকাশ্যে গায়কের বিরোধীমূলক এই মন্তব্যই কি কাল হয়ে দাঁড়ালো? ঘনাচ্ছে রহস্য! তাঁর মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্রের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। সূত্রের খবর, রুশ-ইউক্রেনের যুদ্ধের সময় ইউক্রেনের সেনাকে সাহায্য করার কারণে ২০ বছর জেল হয়েছিল গায়কের। কিন্তু তিনি আত্মগোপন করেছিলেন। এমনকী মৃত্যুর ঠিক আগে তিনি তাঁর রান্নাঘরে গিয়ে জল খান। এরপরই শোনা যায়, তিনি তাঁর ফ্ল্যাটের রান্নাঘরের জানলা দিয়ে পড়ে মারা গিয়েছেন। সুতরাং তাঁর মৃত্যু কতটা স্বাভাবিক, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন!

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির