পুতিনের কট্টর সমালোচক নাভালনির আরও ১৯ বছর জেল

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: ফের বিপাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সাই নাভালনি। নতুন বেশ কয়েকটি অভিযোগে শুক্রবারও আরও ১৯ বছরের জন্য তাঁকে জেলের সাজা শুনিয়েছে আদালত। যদিও বিচার প্রক্রিয়াকে প্রহসন বলে কটাক্ষ করেছে নাভালনির অনুরাগীরা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন আলেক্সাই নাভালনি। বিরোধী নেতার মুখ বন্ধে রুশ গোয়েন্দারা বিষ প্রয়োগ করে খুনের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। ওই অভিযোগ ওঠার পরেই জার্মানি-সহ ইউরোপের একাধিক দেশ নিন্দায় সরব হয়েছিল। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে ওই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছিল। পাল্টা বলা হয়েছিল, দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছিলেন নাভালনি। ধরা পড়তেই নিজেকে সাধু প্রমাণের চেষ্টা হিসেবে পাল্টা অভিযোগ করেছেন। প্রতারণা-সহ একাধিক মামলা দায়ের হয় নাভালনির বিরুদ্ধে। ওই মামলায় সাড়ে ১১ বছরের কারাবাস ভোগ করছেন পুতিন বিরোধী নেতা।

এবার নতুন অভিযোগে আরও ১৯ বছরের জেলের সাজা শোনানো হয়েছে পুতিনের কট্টর সমালোচককে। বিচারকের ঘোষণার আগেই কী সাজা হতে পারে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন নাভালনি। আশঙ্কা প্রকাশ করেছিলেন ১৮ বছরের বেশি সাজা শোনানো হবে। সেই আশঙ্কাই প্রমাণিত হল। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েদিদের জন্য বরাদ্দ কালো পোশাক পরেই আদালতে হাজির হয়েছেন নাভালনি। দুই বাহু ভাঁজ করে কাঠগড়ায় দাঁড়িয়ে। বিচারক তাঁর রায় ঘোষণা করছেন। যদিও যান্ত্রিক ত্রুটির কারণে তিনি কী বলছেন তা স্পষ্ট করে শোনা যায়নি।’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত