করোনায় আক্রান্ত রানি এলিজাবেথ

বাকিমহাম প্যালেস থেকে জারি বিবৃতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় আক্রান্ত রানি দ্বিতীয় এলিজাবেথ। খবর বিবিসির। আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে,  তাঁর মৃদু উপসর্গ রয়েছে। আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন। উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে যুবরাজ চার্লস করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হন ক্যামিলিয়াও। তবে চার্লস এবং ক্যামিলিয়া এখন সুস্থ। স্বাভাবিক কাজকর্ম করছেন।

তবে যে খবর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা হল রানির কী করোনা পরীক্ষা করা হয়েছিল? কিছুদিন আগে রানি দ্বিতীয় এলিজাবেথকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। সেই সময় তিনি জানান, তাঁর হাঁটাচলায় সমস্যা দেখা দিচ্ছে। তারপরে পরে এল রানির করোনায় আক্রান্ত হওয়ার খবর।

বাকিমহাম প্যালেস থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিতে গিয়ে বলা হয়েছে, ‘রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে উপসর্গ মৃদু। উদ্বেগের কিছু নেই। তিনি স্বাভাবিকভাবেই কাজকর্ম করতে পারবেন। শারীরিক অবস্থা স্থিতিশীল। রাজপ্রাসাদ নিযুক্ত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ’

জানা গিয়েছে, প্রিন্স চার্লস এবং ক্যামিলিয়া করোনায় আক্রান্ত হওয়ার পর উইন্ডসোর ক্যাসেলে ছিলেন। সেখান থেকেই তারা দৈনন্দিন কাজকর্ম করেছেন। কিছুদিন আগেই রানির ঘটা করে জন্মদিন পালন করা হয়। তবে এই বয়সে রানির করোনায় আক্রান্ত  হওয়ার খবরে ব্রিটেনে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ