প্রতিবেশীর জন্যে, শ্রীলঙ্কায় পৌঁছল ভারতের পাঠানো প্রাণ

ইতিমধ্যে ভারত শ্রীলঙ্কাকে ২৭০,০০০ মেট্রিকটন জ্বালানি সরবারহ করেছে ভারত। শ্রীলঙ্কাকে ভারত আরও এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চরম আর্থিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। জ্বালানি থেকে ওষুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মজুদ তলানিতে। বার বার শ্রীলঙ্কার তরফে বিদেশি দেশগুলোর কাছে সাহায্যের আবেদন করা হচ্ছে। এই পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছে ভারত। ইতিমধ্যে ভারত থেকে ত্রাণ শ্রীলঙ্কার কাছে পৌঁচেছে। পাশাপাশি আর্থিকভাবেও ভারত সাহায্য করেছে। অন্যদিকে, চিন শ্রীলঙ্কায় যে সব প্রকল্প শুরু করেছিল, তা বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ।

ইতিমধ্যে ভারত শ্রীলঙ্কাকে ২৭০,০০০ মেট্রিকটন জ্বালানি সরবারহ করেছে ভারত। শ্রীলঙ্কাকে ভারত আরও এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। এই ঋণ শ্রীলঙ্কাকে খাদ্যদ্রব্য ও জ্বালানি মজুদ করতে সাহায্য করবে। চলতি বছরের শুরু থেকেই ভারত বার বার নানাভাবে শ্রীলঙ্কাকে সাহায্য করে এসেছে। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ভারত শ্রীলঙ্কাকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সাহায্য করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক শ্রীলঙ্কার সঙ্গে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময় বাড়িয়েছে।

করোনার মহামারীর থেকে শ্রীলঙ্কার অর্থনীতি পড়তে শুরু করে। শ্রীলঙ্কার বর্তমান আর্থিক অবস্থার জন্য করোনা মহামারী, লকডাউন অনেকাংশে দায়ী। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষেকে দায়ী করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ। তিনি বলেন, তাঁর সময়ে দেশের অর্থনীতি সুস্থ ছিল। দেশের অর্থনীতি যে ভেঙে পড়তে চলেছে, তার অনেক আগে থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেই সময় রাজাপাক্ষের দেশের অর্থনীতিকে বাঁচাতে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু রাজাপাক্ষে সেই ইঙ্গিতগুলোকে এড়িয়ে গিয়েছিলেন। সেই কারণে দেশের প্রতিটি মানুষ ফল ভোগ করছেন। তিনি জানিয়েছেন অযোগ্য সরকারের জন্য দেশের এই পরিস্থিতি।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার