সম্পত্তির নিরিখে বিয়ন্স এবং টেলর সুইফটকে পিছনে ফেলে শীর্ষে রিহানা

ফোর্বস ম্যাগাজিনের তালিকায় আমেরিকার সবচেয়ে সম্পদশালী স্বনির্ভর মহিলা হিসেবে জায়গা করে নিয়েছেন বারাবাডিয়ান সঙ্গীতশিল্পী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তির নিরিখে এবার সঙ্গীত শিল্পীদের মধ্যে বিয়ন্স এবং টেলর সুইফটকে পিছনে ফেলে শীর্ষে জায়গা করে নিলেন রিহানা। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় আমেরিকার সবচেয়ে সম্পদশালী স্বনির্ভর মহিলা হিসেবে জায়গা করে নিয়েছেন বারাবাডিয়ান সঙ্গীতশিল্পী।

প্রতিভাবান শিল্পীদের অসাধারণ কৃতিত্ব, তাদের বিপুল সম্পদ এবং প্রভাব তুলে ধরে ফোর্বস ম্যাগাজিন এই বছরের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন ম্যাডোনা, ওপরাহ এবং ডলি পার্টনের মতো আইকনিক শিল্পী, বিনোদন জগতে সবচেয়ে দক্ষ নারী হিসাবে তাঁরা জায়গা করে নিয়েছেন। তবে সঙ্গীত শিল্পীদের মধ্যে স্বনির্ভর মহিলা হিসাবে সম্পত্তি সবচেয়ে বেশি রিহানার।

রিহানা তাঁর সমসাময়িকদের মধ্যে অগ্রভাগে রয়েছেন, ফোর্বসের তালিকায় রিহানা ২০ তম স্থানে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তাঁর আনুমানিক সম্পদ ১.৪ বিলিয়ন ডলার। সঙ্গীত এবং প্রসাধনী শিল্পে তাঁর অতুলনীয় সাফল্যের ফলে এই বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন রিহানা। রিহানার কসমেটিক ব্র্যান্ড ফেন্টি বিউটি (Fenty Beauty), এলভিএমএইচ এর সঙ্গে গাঁটছড়া বেঁধে দারুণ ব্যবসা করেছে। গত বছর বিপুল আয়বৃদ্ধি হয়েছে এই ব্র্যান্ডের। পাশাপাশি রিহানার আংশিক মালিকানাধীন অন্তর্বাসের স্যাভেজ এক্স ফেন্টি ব্র্যান্ড (Savage x Fenty) গত বছর ১ বিলিয়ন ডলার আয় করেছিল, যা তাঁকে ব্যবসায়ী হিসাবে আরও সফল করেছে।

অন্যদিকে ফোর্বসের তালিকায় টেলর সুইফট এবং বিয়ন্সের অবস্থান যথাক্রমে ৩৪ এবং ৪৮। টেলর সুইফটের সম্পত্তির পরিমাণ আনুমানিক ৭৪০ মিলিয়ন ডলার। সুইফটের রেকর্ড-ব্রেকিং মিউজিক সেলস এবং বিক্রি হওয়া তাঁর অর্থ অর্জনে মুখ্য ভূমিকা পালন করেছে। তিনি বিলবোর্ডের ইতিহাসে প্রথম শিল্পী, যিনি একইসঙ্গে বিলবোর্ড হট ১০০-এর শীর্ষ ১০টি স্থান দখল করেন। অন্যদিকে বিয়ন্সের সম্পত্তির পরিমাণ আনুমানিক ৫৪০ মিলিয়ন ডলার।

বাড়ছে পিঠের ব্যথা! অজান্তেই শিরদাঁড়ার ক্ষতি করছে এই ৬ অভ্যাস

বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখছেন না তো? পড়তে পারেন চরম আর্থিক সমস্যায়

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?