চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মরুভূমিতে ৩০০ কিমি গতিতে ছুটবে বুলেট ট্রেন, দু’ঘন্টায় পৌঁছবে রিয়াদ থেকে দোহা

আন্তর্জাতিক ডেস্ক: মরুভূমির বুক চিরে এবার ছুটে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন। দুই দেশের রাজধানী রিয়াদ ও দোহার মধ্যে যাতায়াত আরও দ্রুত করতে বুলেট ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ও কাতার সরকার। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছেন সৌদি আরবের পরিবহন মন্ত্রী সালেহ আল-জাসসার এবং কাতারের পরিবহন মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল থানি।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রিয়াদ ও দোহার মধ্যে যাতায়াতে বর্তমানে সাত থেকে আট ঘন্টা সময় লাগে। ওই সময় কমিয়ে আনতে দুই রাজধানীকে রেলপথে সংযুক্ত করতে ৭৮৫ কিলোমিটার দীর্ঘ রেললাইন পাতা হবে। রেললাইনটি আল-হোফুফ ও দাম্মামের মতো গুরুত্বপূর্ণ স্টেশনকে ছুঁয়ে যাবে। পাশাপাশি সৌদি আরবের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরও এই রেল নেটওয়ার্কের আওতায় থাকবে। ঘণ্টায় ৩০০ কিলোমিটারের বেশি গতিতে ছুটে চলা বুলেট ট্রেনের মাধ্যমে দুই দেশের রাজধানীর মধ্যে মাত্র দুঘন্টায় পৌঁছে যাওয়া যাবে। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ৩০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ‘প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হতে ছয় বছর সময় লাগবে। যেহেতু বালির উপর দিয়ে রেললাইন নির্মিত হচ্ছে তাই আধুনিক প্রকৌশলবিদ্যা, সবচেয়ে ভাল প্রযুক্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড বজায় রাখা হচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ