টিউলিপের পরে ব্রিটেন মন্ত্রিসভায় ঠাঁই বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রিটেনের লেবার পার্টির নতুন সরকারে দায়িত্ব পেলেন টানা পাঁচবারের ব্রিটিশ এমপি রুশনারা আলী, যার পৈত্রিক বাড়ি বাংলাদেশের সিলেটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের পর এবার তিনি নতুন সরকারের গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি পদে রয়েছেন ।

এর আগে কনজারভেটিভ পার্টি ক্ষমতা থাকার সময় লেবার পার্টির ছায়া সরকারে বিনিয়োগ ও ক্ষুদ্র শিল্প, শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক শ্যাডো মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা। এছাড়া তিনি কাজ করেছেন অর্থ, গৃহায়ণ, সমাজ কল্যাণ, জ্বালানি ও জলবায়ু বিষয়ক সংসদীয় কমিটিতেও। এবার নতুন দুটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেলেন তিনি।

রুশনারা আলীর জন্ম হয়েছিল বাংলাদেশের সি‌লেটে। তাঁর বসয় যখন সাত বছর তখন পরিবারের সঙ্গে পাড়ি দিয়েছিলেন ব্রিটেনে। অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন রুশনারা আলী। ২০১০ সাল থেকেই আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রুশনারা। এরপর তিনি ২০১৩ সালে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি।

তবে ব্রিটেনে গত কয়েক নির্বাচনে ধীরে ধীরে নারী আইনপ্রণেতাদের জয়ী হওয়ার সংখ্যা একটু একটু করে বেড়েছে। এবার নারী সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন ২৪২ জন। এর আগে ২০১৯ সালে যুক্তরাজ্যের নির্বাচনে নারী এমপি নির্বাচিত হন ২২০ জন। তারও আগে ২০১৭ সালে এমপি হন ২০৭ জন এবং ২০১৫ সালে জয়ী হন ১৯৬ জন। এবার রেকর্ড ভেঙে ২৪২ জন নারী সংসদ সদস্য হয়েছেন।

উল্লেখ্য, সদ্যই ব্রিটেনের নতুন সরকারে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক পেয়েছেন আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব, সেই পদটি ‘সিটি মিনিস্টার’ হিসেবেও পরিচিত। মঙ্গলবার(৯ই জুন) ব্রিটেনে সরকারের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় টিউলিপ ও রুশনারার নাম পাওয়া যায়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর