জাপানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি রাশিয়ার

জাপানই হল এশিয়ার একমাত্র দেশ যারা ইউক্রেনে হামলা করার পর প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ৷

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পরে এবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া। শুধু জাপানের প্রধানমন্ত্রীই নন, বিদেশ মন্ত্রী ইয়োসিমাসা হায়াসি, প্রতিরক্ষামন্ত্রী নবো কিসি সহ মোট ৬৩ জন মন্ত্রী, সরকারি আধিকারিক ও সাংবাদিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত রাশিয়ার মাটিতে পা রাখতে পারবেন না নিষেধাজ্ঞার তালিকাভুক্তরা।

বুধবার রুশ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরেই রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে অগ্রহণযোগ্য কর্মকান্ডে লিপ্ত হয়েছে জাপানের সরকার প্রধান সহ একাধিক মন্ত্রী-আমলা ও সাংবাদিক। পশ্চিমী দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সহ একাধিক পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের জবাব দিতেই জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ জনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হল।’ মঙ্গলবারই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা দেশগুলির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উল্লেখ্য, জাপানই হল এশিয়ার একমাত্র দেশ যারা ইউক্রেনে হামলা করার পর প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ৷ যদিও জাপানের রাজনৈতিক ও কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার এমন অতি বিপ্লবীয়ানার মূল্য চোকাতে হবে দেশকে। তার কারণ রাশিয়ার সঙ্গে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের চুক্তি স্বাক্ষের যেমন অথৈ জলে পড়ে গেল তেমনই রাশিয়ার দখলে থাকা কুরিল দ্বীপের মালিকানা ফিরে পাওয়ার সম্ভাবনাও বিনষ্ট হল। উল্টে রাশিয়া বেশ কিছু পণ্যের রফতানি বন্ধ করে দিতে পারে মস্কো।’

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার