Loading live market data...
Loading active stocks...
Connecting...

জাতিসঙ্ঘের চার কমিটির ভোটে গোহারা হারল রাশিয়া, জিতল ইউক্রেন

শেষ কবে জাতিসঙ্ঘে এভাবে রাশিয়ার মুখ পুড়েছে তা মনে করতে পারছেন না প্রবীণ কূটনীতিবিদরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরে বিশ্বমঞ্চে কতটা কোনঠাসা হয়ে পড়েছে রাশিয়া, তা ফের একবার টের পেলেন ভ্লাদিমির পুতিন। বুধবার জাতিসঙ্ঘের চার কমিটির ভোটাভুটিতে জিততেই পারল না রাশিয়া। অর্থা‍ৎ ওই চার কমিটিতে রাশিয়ার কোনও প্রতিনিধি থাকছে না। শুধু তাই নয়, এক কমিটির ভোটাভুটিতে তো ইউক্রেনের কাছেই হারতে হয়েছে। ইউক্রেন যে ভোট পেয়েছে তার অর্ধেক ভোটও পায়নি রাশিয়া। শেষ কবে জাতিসঙ্ঘে এভাবে রাশিয়ার মুখ পুড়েছে তা মনে করতে পারছেন না প্রবীণ কূটনীতিবিদরা।

বুধবার জাতিসঙ্ঘের নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, ইউএন উওমেন এক্সিকিউটিভ বোর্ড, ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ড ও পারমানেন্ট ফোরাম অন ইন্ডেজেনিয়াস ইস্যু কমিটির সদস্যপদের জন্য ভোটাভুটি ছিল। ভোট দিয়েছিলেন জাতিসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসোক) থাকা ৫৪টি দেশের প্রতিনিধিরা। চার কমিটিতেই লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে রাশিয়াকে। ভ্লাদিমির পুতিনের দেশ যথাক্রমে ভোট পেয়েছে ১৫, ১৬, ১৭ ও ১৮টি। তার মধ্যে পারমানেন্ট ফোরাম অন ইন্ডেজেনিয়াস ইস্যু কমিটির সদস্যপদের জন্য লড়েছিল ইউক্রেন। ভোলদিমির জেলেনস্কির দেশ পেয়েছে ৩৪টি ভোট। অর্থা‍ৎ ওই কমিটির ভোটে ইউক্রেনের কাছে হারতে হয়েছে ভ্লাদিমির পুতিনের দেশকে।

জাতিসঙ্ঘের চার গুরুত্বপূর্ণ কমিটির ভোটে রাশিয়ার মুখ থুবড়ে পড়ার ঘটনায় যথেষ্টই উল্লসিত আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশের জাতিসঙ্ঘের প্রতিনিধিরা। ব্রিটেনের প্রতিনিধি জেমস রসকোই টুইটে লিখেছেন, ‘জাতিসঙ্ঘে রাশিয়াকে চরম লজ্জার মুখে পড়তে হল। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পরে গোটা বিশ্বে যে রাশিয়া ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তা জাতিসঙ্ঘের ভোটেই বোঝা গিয়েছে। গোটা বিশ্ব ইউক্রেনের পাশেই দাঁড়াবে।’

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

বাংলার রাজনীতি ও নির্বাচন হিংসামুক্ত করার ডাক দিলেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

থালায় সাজানো প্রিয় খাবার, পরলোকে পোষ্য লাকি’র শান্তি কামনায় বিশেষ পুজো দেবের

ঘাড় দিয়ে ৯০০০ কেজির বাস টানলেন এই ব্যক্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?