মস্কোয় বিস্ফোরণে নিহত রাশিয়ার পরমাণু সুরক্ষা প্রধান, দায়ভার নিল ইউক্রেন

মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন থেকে মাত্র সাত কিলোমিটার দূরে বোমা বিস্ফোরণ ঘটেছে। কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী, এই জঘন্যতম ঘটনার দায় নিয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস।

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মস্কোয় বৈদ্যুতিক স্কুটারে লুকোনো বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার পরমাণবিক সুরক্ষা প্রধান ইগর কিরিলোভ। বোমা বিস্ফোরণে তাঁর সহকারীও নিহত হয়েছেন। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে তাঁদের দেহ। এ ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে রাশিয়াকে। লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের খুব ঘনিষ্ঠ বন্ধু। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন থেকে মাত্র সাত কিলোমিটার দূরে বোমা বিস্ফোরণ ঘটেছে। কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী, এই জঘন্যতম ঘটনার দায় নিয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস। একটি প্রতিবেদন অনুযায়ী, এদিন লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ তাঁর আবাসন থেকে বের হচ্ছিলেন। ঠিক সেই সময়ে তাঁর বাড়ির কাছাকাছি পার্ক করা একটি বৈদ্যুতিক স্কুটার বিস্ফোরণ হয়। যাতে এক্কেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছেন ইগর কিরিলোভ। পারমানবিক কর্মসূচির প্রধানের সঙ্গে সহকারীও মারা গিয়েছেন।

এদিন রাষ্ট্রপতি ভবন থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এই বিস্ফোরণটি ঘটেছিল। বলা হচ্ছে বিস্ফোরণে ৩০০ গ্রাম TNT ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই এ ব্যাপারে একটি ফৌজদারি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এ বছরের অক্টোবর মাসে ইগর কিরিলোভকে নিষিদ্ধ করেছিল ব্রিটেন। ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার পর্যবেক্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল রাশিয়ার পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে। এই ভয়াবহ বিস্ফোরণটির একাধিক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, যে ভবনটির সামনে বিস্ফোরণটি ঘটেছে, সে জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ধ্বংসস্তূপের মধ্যেই দুটি রক্তমাখা মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে। বলা হচ্ছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এতে ভবনের আংশিক ক্ষতি হয়েছে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, তার মধ্যে লেফটেন্যান্ট জেনারেলের মৃত্যুতে ভয়ে শিউরে উঠেছে দেশটি। রাশিয়ার প্রতি ইউক্রেনের হামলায় এখনও পর্যন্ত দেশটির অসংখ্য মানুষ মারা গিয়েছেন। কিরিলোভের মৃত্যুর পর রুশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার জানিয়েছেন যে, এই ঘটনাটি অত্যন্ত সতর্ক পরিকল্পনা নিয়ে করা হয়েছিল। অবিলম্বে তাঁর হত্যার প্রতিশোধ নেওয়া হবে। অন্যদিকে একটি সূত্র জানিয়েছে, কিরিলোভ অনেকদিন আগেই একজন যুদ্ধাপরাধী এবং ইউক্রেনের লক্ষ্যবস্তু ছিলেন। কারণ তিনি ইউক্রেনের সেনাবাহিনীতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন। যদিও রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছিল। জানা গিয়েছে, ইগর কিরিলোভকে ২০১৭ সালের এপ্রিলে পারমাণবিক বাহিনীর প্রধান করা হয়েছিল। এর আগে তিনি দেশটির রাসায়নিক ও জৈবিক অস্ত্র বিভাগের প্রধানও ছিলেন। রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনী, যা RKhBZ নামে পরিচিত, যারা তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে।

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?