আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি রাশিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি : আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল রাশিয়া। আমেরিকাকে হুমকি দিয়ে রাশিয়ার কড়া বার্তা, ইউক্রেনের যুদ্ধে বাজেয়াপ্ত হওয়া রাশিয়ার সম্পত্তি যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে রাশিয়া চুপ করে বসে থাকবে না।

এদিন রাশিয়ার উপ বিদেশমন্ত্রী সার্গেই রাইবকভ মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকির সুরে জানিয়েছে, ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে যে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, তা এনিয়ে দুই বছরে পড়ল। মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনও ভুল ধারনার মধ্যে না থাকে যে রাশিয়া এখনও আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে থাকবে।

একইসঙ্গে রাশিয়ার উপ বিদেশমন্ত্রী জানান, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সেনাবাহিনী পাঠিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তবে রাশিয়ার সম্পত্তি কেউ কেড়ে নেবে, তা বরদাস্ত করা হবে না। একইসঙ্গে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসন বাড়বে, তা বরদাস্ত করা হবে না।

অনেক রাজনীতিবিদরা দাবি জানিয়েছেন, তিনশো মিলিয়ান ডলারের বাজেয়াপ্ত হওয়া রাশিয়ার সম্পত্তি ইউক্রেনকে হস্তান্তরিত করতে হবে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সাজিয়ে তুলতে এই অর্থ ব্যয় হবে।এই কথা রাশিয়ার কানে যেতেই এর প্রতিবাদ জানায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও দেশ যদি রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে, তাহলে তার উপযুক্ত জবাব দেবে ক্রেমলিন।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!