ভেস্তে গেল বেলারুশে ইউক্রেন-রাশিয়া বৈঠক

রুশ সেনা সরিয়ে নেওয়ার প্রস্তাব দেয় ইউক্রেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাতে রইল পেন্সিল।

বেলারুশে ইউক্রেন-রাশিয়া বৈঠকের মূল কথা এটাই। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, কিয়েভের তরফ থেকে মস্কোকে তাদের সেনাবাহিনী ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে মস্কো। ফলে, পরিস্থিতি যে আরও জটিল হয়ে উঠল, তা বলাই বাহুল্য।

রুশ-ইউক্রেন আগ্রাসনের মাঝে মস্কোর তরফ থেকে বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথমে বিতর্ক তৈরি হয় বৈঠকের স্থান নির্বাচনকে কেন্দ্র করে। কিয়েভ জানিয়ে দেয়, তারা বৈঠকে বসতে রাজি। তবে বৈঠক যদি বেলারুশে হয়, তবেই তারা তাদের প্রতিনিধি পাঠাবে। সেই প্রস্তাবে সম্মতি জানায় মস্কো। বিকেল সাড়ে তিনটে নাগাদ শুরু হয় বৈঠক। এই বৈঠকের দিকে তাকিয়ে ছিল আন্তর্জাতিকমহল। অনেকেই আশা করেছিল, এই বৈঠক থেকে সমাধানসূত্র বেরিয়ে আসবে। বৈঠক নিষ্ফলা থাকায় কার্যত সকলেই বিস্মিত।

প্রেসিডেন্ট জেলেনস্কির দফতর থকে বিবৃতি জারি করে বলা হয়েছে, কিয়েভের তরফ থেকে মস্কোকে বলা হয়েছিল, শান্তি ফেরাতে তারা রাজি। তারা চায় না আর প্রাণহানি। আর সেটা একমাত্র সম্ভব হবে যদি মস্কো সে দেশ থেকে বাহিনী প্রত্যাহার করে নেয়। কিয়েভের ওই ‘আবদার’ মানতে অস্বীকার করে মস্কো।ফলে, পরিস্থিতি যে আগামী কয়েকদিনের মধ্যে আরও জটিল হয়ে উঠবে, সে ব্যাপারে নিশ্চিত আন্তর্জাতিক রাজনৈতিকমহল।

আরও পড়ুন Operation Ukraine: ২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ