উয়েফার সঙ্গে থাকার সিদ্ধান্ত রুশ ফুটবল সংস্থার

শুক্রবার রাশিয়ান ফুটবল ইউনিয়নের কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত হয়েছে রাশিয়া। ফিফার পাশাপাশি ভ্লাদিমির পুতিনের দেশের ফুটবল ক্লাবগুলির উপরে শাস্তির খাঁড়া নামিয়ে এনেছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা। ফলে জল্পনা ছড়িয়েছিল, উয়েফা থেকে বেরিয়ে এসে এশিয়ান ফুটবল ফেডারেশনে (এএফসি) যোগ দিতে পারে পুতিনের দেশের ফুটবল সংস্থা। কিন্তু শুক্রবার রাশিয়ান ফুটবল ইউনিয়নের কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত উয়েফার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে না। কিন্তু দেশের ফুটবলার ও ক্লাবগুলির উপর থেকে যাতে নিষেধাজ্ঞা ওঠে সেই জন্য ফের একবার দাবি জানানো হয়েছে। 

বৈঠক শেষে রুশ ফুটবল ইউনিয়নের প্রেসিডেন্ট আলেকজান্ডার দিউকোভ সাংবাদিকদের বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা উয়েফার প্রতিযোগিতাগুলিতে ফের ফিরতে চাই। আমাদের একটাই লক্ষ্য হচ্ছে, ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ। তার জন্য আমরা যত রকমের চেষ্টা চালানোর প্রয়োজন তা করব।’ নির্বাসন যাতে তুলে নেওয়া হয় তার জন্য উয়েফার সঙ্গে আলোচনা চালানোর জন্য এদিনের বৈঠকে একটি কমিটিও গঠন হয়েছে বলে জানিয়েছেন দিউকোভ। শেষ পর্যন্ত যদি উয়েফা নির্বাসন না তোলে তাহলে রুশ ফুটবল সংস্থা যে এশিয়ান ফুটবল ফেডারেশনের সদস্য হওয়ার জন্য উদ্যোগ নেবে তাও জানিয়েছেন তিনি।

২০২৪ সালের ইউরো কাপের জন্য আগামী বছরের মার্চ থেকে যোগ্যতা নির্ণয়ের ম্যাচ শুরু হচ্ছে। কিন্তু উয়েফার নির্বাসন থাকায় রাশিয়ার ইউরো কাপে খেলাও অনেকটা অনিশ্চিত। আন্তর্জাতিক ফুটবল থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকলে যে ফুটবলাররা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন সেই আশঙ্কা থেকেই উয়েফার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চিন্তাভাবনা করেছিলেন রুশ ফুটবল সংস্থার শীর্ষ কর্তারা।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স