ইউক্রেনে অস্ত্র পাঠালেই হামলা, ন্যাটোকে হুঁশিয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রীর

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের পাঠানো যুদ্ধাস্ত্র দিয়েই গত দুমাসের বেশী সময় ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় সেনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে ন্যাটোকে সরাসরি হুমকি দিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সর্গেই সোইগু। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘ন্যাটোভুক্ত দেশগুলি ইউক্রেনে অস্ত্র পাঠানোর সঙ্গে সঙ্গেই হামলা করা হবে। ইউক্রেনে পাঠানো যে কোনও যুদ্ধাস্ত্রের উপরে হামলা চালানোকে আমরা বৈধ হিসেবেই মনে করব।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রীর এমন হুমকির পরে ন্যাটো জোটভুক্ত দেশগুলি কী ভূমিকা নেয়, সে দিকে তাকিয়ে কূটনীতিবিদরা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই অভিযানের পরেই রুশ সেনার সঙ্গে টক্কর দিতে ন্যাটো জোটভুক্ত দেশগুলির পাশাপাশি পশ্চিমী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের কাছে অস্ত্র সাহায্যের আর্জি জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। সেইও আর্জিতে সাড়া দিয়ে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কিয়েভে সামরিক অস্ত্র পাঠানো হয়। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের পাঠানো যুদ্ধাস্ত্র দিয়েই গত দুমাসের বেশী সময় ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় সেনা।

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু ন্যাটো দেশগুলির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘বার বার বারণ করা সত্বেও ইউক্রেনকে অস্ত্র সাহায্য পাঠিয়ে চলেছে ন্যাটোর সদস্য দেশগুলি। ইউক্রেনের সেনাকে পাঠানো যে কোনও ধরনের অস্ত্র ও যুদ্ধাস্ত্রের উপরে এবার আক্রমণ শানানো হবে এবং সে গুলিকে ধ্বংস করে দেব।’

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?