চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধের ১৪ দিনের মাথায় সুর নরম রাশিয়ার, ইউক্রেন নিয়ে বড় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: প্রত্যাশিত সাফল্য না মেলায় তবে কী হতাশ হয়ে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? না হলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ১৪ দিনের মাথায় এসে কেনই বা আচমকা সুর নরম করল মস্কো? কেনই বা রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকারোভা বুধবার বললেন, ভোলদিমির জেলেনেস্কির নেতৃত্বাধীন ইউক্রেনের বর্তমান সরকারকে হঠানো মোটেও আমাদের উদ্দেশ্য নয়। আচমকাই কেন রাশিয়া সুর নরম করল, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

অথচ এক সময়ে ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে বিশ্বের কোনও দেশের রাষ্ট্রপ্রধানের পরামর্শ, হুঁশিয়ারিকে তোয়াক্কা করেননি রুশ প্রেসিডেন্ট। একের পর পর এক নিষেধাজ্ঞাতেও দমে যাননি। বরং বিশ্বে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার পরেও প্রবল বিক্রমে হুঙ্কার দিয়ে গিয়েছেন। আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের দেশগুলিকে শত্রু দেশ হিসেবে ঘোষণা করেছে রুশ সরকার।

এদিন সাংবাদিক সম্মেলনে রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, ‘ইতিমধ্যেই ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা তিন দফায় বৈঠক করেছেন। সেই বৈঠকে অনেকটাই অগ্রগতি হয়েছে। রুশ সেনাকে জেলেনেস্কি সরকারকে উ‍ৎখাত করার কোনও দায়িত্ব দিয়ে পাঠানো হয়নি।’

এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনেস্কি এক সাক্ষা‍ৎকারে জানিয়েছেন, ‘ন্যাটোর সদস্যপদ আর চাইছেন না। কেননা, ন্যাটোর সদস্যপদ নেওয়াটা এখন অনেকটা ভিক্ষা নেওয়ার মতো দাঁড়িয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ