এ সপ্তাহেই রাশিয়া-ইউক্রেনের ৩ বছরের যুদ্ধের অবসান হবে: হোয়াইট হাউস

সোমবার (২৪ ফেব্রুয়ারি) যুদ্ধের তিন বছর পূর্তি। সেই কারণে এই সপ্তাহের মধ্যেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের অবসান হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এখনও পর্যন্ত যুদ্ধ থামার নাম নেই। সুতরাং ৩ বছর ধরে উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) যুদ্ধের তিন বছর পূর্তি। সেই কারণে এই সপ্তাহের মধ্যেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের অবসান হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন মসনদে বসার পর থেকেই রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে সোচ্চার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এ বিষয়ে জোরালো তৎপরতা শুরু করেছেন ট্রাম্প।

রবিবার একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে যে, শনিবার (২২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়ে দিয়েছেন, ‘ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছেন। তাই তিন বছর ধরে চলা এই যুদ্ধ এই সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে! প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর দল এই সংঘাতের অবসান ঘটাতে রুশ-ইউক্রেন উভয় পক্ষের সঙ্গেই আলোচনা করছেন। আলোচনার প্রেক্ষিতে প্রেসিডেন্ট নিজেও খুব আত্মবিশ্বাসী যে, এই সপ্তাহে আলোচনা সম্পন্ন হতে পারে।’

তিনি আরও জানিয়েছেন যে, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে আর ‘কোনও অপশন নেই’। কারণ ট্রাম্প তাঁকে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে ভবিষ্যতে শান্তি আলোচনা থেকে বাদ দেওয়ার দাবি করেছেন। তাই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ এই সপ্তাহান্তে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করছেন। এদিকে ইউক্রেনের খনিজ পদার্থ ট্রাম্পের জন্যে গুরুত্বপূর্ণ। কারণ এটি আমেরিকান ট্যাক্স ডলার ফিরিয়ে আনবে। তাই ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে বলে আশাবাদী ট্রাম্প। এতে আমেরিকার প্রতিরক্ষা তহবিলের কিছু ক্ষতি পূরণ হবে। এবং আমরা ৪০ বা ৫০ হাজার কোটি ডলার ফিরে পাব।’

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির