১১ দিনে পা দিল রাশিয়া- ইউক্রেন যুদ্ধ, ইতিমধ্যেই বাস্তুহারা ১৫ লক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেখতে দেখতে ১০ দিন পার করে ১১ দিনে পা দিল ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। গত ২৪ ফেব্রুয়ারি কার্যত বিনা নোটিশে বিশেষ সামরিক অভিযানের নামে যে আগ্রাসন শুরু করেছে রুশ বাহিনী তার জেরে ইতিমধ্যেই সাক্ষাৎ মৃত্যুপুরীর রুপ নিয়েছে ইউক্রেনের একাধিক সাজানো শহর। চারিদিকে শুধুই ধ্বংসের প্রতিচ্ছবি। এই পরিস্থিতিতে ইউক্রেনের বেসামরিক সাধারণ নাগরিকদের অন্যত্র সরিয়ে যাওয়া যাওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এতদিনে যা ক্ষতি হওয়ার সেটা হয়েই গিয়েছে। জানা যাচ্ছে সংঘাতের ১১ দিনের মধ্যেই বাস্তুহারা হয়েছেন প্রায় ১৫ লক্ষ মানুষ। তাঁদের মধ্যে কারোর মাথার ওপরের ছাদ ধবংস হয়েছে রুশ বোমা বর্ষণে, কেউ আবার শুরু প্রাণ বাচাতেই সব ছেড়ে পালাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। 

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ৩ মার্চ পর্যন্ত ইউক্রেনে ২৪৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ৫৫৩ জন। ইতিমধ্যেই অন্তত ১২ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এমনকি দেশের মধ্যেই বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে প্রায় এক লাখ ৬০ হাজার ইউক্রেনীয়।

শনিবার রাশিয়া ইউক্রেনের দুটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডোর চালু করেছে। শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে মস্কো থেকে এই ঘোষণা করা হয়। এর প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ওই সমস্ত এলাকা থেকে সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ। যদিও ইউক্রেনের দাবি, যুদ্ধবিরতি অমান্য করে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। যুদ্ধ থামাতে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা দেশগুলোর সহযোগিতা চাইছেন বারবার। এমনকি শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও পুনরায় অনুরোধ করা হয় তিনি যেন রাশিয়ার সঙ্গে কথা বলে এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে কোনও ইতিবাচক পদক্ষেপ নেন। 

শনিবার রাতে একটি টেলিভিশন ভাষণে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান সেনাদের দখলে থাকা এলাকার জনগণকেই রুশ সেনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।  এই প্রসঙ্গে তিনি বলেন,  ‘ এই পরিস্থিতিতে আমাদের বাইরে বেরোতে হবে এবং আমাদের শহরগুলি থেকে এদের (রুশ সেনা) তাড়িয়ে দিতে হবে।’ পাশাপাশি তিনি তার জাতিকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ‘আমার আস্থা আমাদের প্রতিরোধের শক্তি, আমাদের প্রতিবাদ আরও শক্তিশালী হবে।’ 

অন্যদিকে জানা যাচ্ছে শনিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফের  ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটারে সেকথা নিজেই জানিয়েছেন জেলেনস্কি। জানা যাচ্ছে ওই পরিস্থিতিতে ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে, তাঁরা ইউক্রেনকে আরও অস্ত্র দেবে এবং বারবার সতর্ক করেছেন যেন এই দেশ আরও নিষেধাজ্ঞা বাড়িয়ে দেয়। রাষ্ট্রপতি জো বাইডেন  ইউক্রেনের এই সংকটে জরুরি তহবিল থেকে ১০ বিলিয়ন ডলার চেয়েছেন। 

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ