সন্ত্রাসীদের মদত! টেলিগ্রামে র সিইও পাভেল দুর্বলের বিরুদ্ধে মামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ আনল রাশিয়া। পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ প্রচারের অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রাশিয়ার নিরাপত্তা সংস্থা, ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এই খবর সামনে আসার পর গোটা বিশ্বজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য কারণ টেলিগ্রাম শুধু রাশিয়ার মেসেজিং অ্যাপ নয় বরং বিশ্বের বহু দেশের মানুষই এই অ্যাপ ব্যবহার করেন। 

রাশিয়ার এক  সংবাদমাধ্যম সূত্রে খবর,  রাশিয়ার ফৌজদারি আইনের ধারা ২০৫.১ (সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থন করা) এর অধীনে পাভেল দুরভের ভূমিকা তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে দুরভের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে, টেলিগ্রাম রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে জানিয়েছে তাদের অ্যাপটি সঙ্গে কোনও  অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত নয়। আরও দাবি করা হয়েছে যে,  পশ্চিমা ও ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলির দ্বারা এই খবরকে প্রভাবিত করা হয়েছে।

আরও পড়ুন: ফুলের প্রদর্শনীতে গিয়ে দেদারে চুরি, দর্শকরা কাণ্ডে সমালোচনার ঝড়, ভাইরাল ভিডিও 

টেলিগ্রামের পক্ষ থেকে রাশিয়ার অভিযোগ উড়িয়ে দাবি  করা হয়েছে যে,  বিশ্বব্যাপী তাদের ১ বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এবং তারা তাদের ব্যবহারকারীদের গোপনীয়তা এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করে। তবে  রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা টেলিগ্রামের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে।  আধিকারিকরা বলছেন যে কোম্পানিটি  তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে “চরমপন্থী বিষয়বস্তু” অপসারণ করতে ব্যর্থ হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো,  টেলিগ্রাম রাশিয়ায় সরকারি ও বেসরকারি যোগাযোগের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম, যা সাধারণ নাগরিকদের পাশাপাশি সাংবাদিক এবং সরকারি সমালোচকরাও ব্যবহার করেন।   

ইতিমধ্যে, মস্কো প্রশাসন রাশিয়ানদের একটি নতুন মেসেজিং অ্যাপ, MAX-এর দিকে জনসাধারণকে স্থানান্তরিত করার চেষ্টা করছে, যা প্রায় এক বছর আগে চালু হয়েছিল। পাভেল দুরভের বিরুদ্ধে এই পদক্ষেপকে টেলিগ্রামের উপর চাপ বৃদ্ধি এবং দেশীয় বিকল্পগুলি প্রচারের কৌশল হিসাবেও দেখা হচ্ছে। দুরভ বর্তমানে দুবাইতে থাকেন, যেখানে টেলিগ্রাম অ্যাপটির সদর দপ্তর  রয়েছে।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি