পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনেই বুধবার (৭ অক্টোবর) রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের ১২ শহরে একসঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল রুশ সেনা। ওই হামলায় চার শিশু-সহ কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ৬০ জন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে প্রিলুকিতে। সেখানে রুশ হামলায় ১৩ জন মারা গিয়েছেন।

‘সিবিসি নিউজ’ এর প্রতিবেদন অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৪তম জন্মদিন উপলক্ষে রাজধানী কিয়েভ-সহ দেশের একাধিক শহরে রাশিয়ার সেনাবাহিনী হামলা চালাতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘রাশিয়া বড়সড় হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে। গোয়েন্দা সূত্রে আগাম খবর পেলেও রুশ হামলা প্রতিহত করতে পারেনি ইউক্রেনীয় সেনা। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত কিয়েভ ও ইউক্রেনের আরও অন্তত এক ডজন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। অন্তত পক্ষে ৭০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। রুশ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ। সেখানকার প্রিলুকিতে রাশিয়ার হামলায় একটি বহুতল আবাসন গুঁড়িয়ে গিয়েছে। চার শিশু-সহ ১৩ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন।’

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ভিহিভস্কি সাংবাদিকদের জানিয়েছেন, ‘রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের আরও তিনটি শহরে প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। রুশ হামলার জবাব দিতে ইউক্রেনীয় সেনা রাশিয়ার তেল শোধনাগারগুলিতে পাল্টা হামলা চালিয়েছে।’ রাশিয়ার হামলার নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘নিরীহ মানুষদের নিশানা করা কাপুরোষিত। ইউক্রেনের সেনা প্রতিটি মৃত্যুর বদলা নেবে।’

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে