দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিটলারের অপর রুপ! পুতিনের বিরুদ্ধে পথে নামলেন হাজার হাজার রুশ নাগরিক

নিজস্ব প্রতিনিধিঃ ‘আমরা রাশিয়ান, কিন্তু আমরা কেউ যুদ্ধ চাই না। আমাদের ক্ষমা করবেন’, ‘পুতিন হলেন আজকের দিনের হিটলার’ রাশিয়ার রাস্তায় রাস্তায় ছড়িয়ে রয়েছে এই ধরণের হাজার হাজার পোস্টার, প্ল্যাকার্ড। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরেই এইভাবে রাশিয়া প্রধান পুতিনের বিরুদ্ধে গলা চড়িয়ে পুতিন বিরোধী প্ল্যাকার্ড বৃহস্পতিবার হাতে তুলে নিলেন লক্ষ লক্ষ রাশিয়ারই বাসিন্দা। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের নামে যে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছেন তাঁর ঘোরতর বিরোধিতা করে এবার স্বয়ং রাশিয়া প্রধানের বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার রুশ নাগরিক। 

জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে ইউক্রেনে হামলা চালানোর পরপরই রাশিয়ার এই সামরিক অভিযানের বিরোধিতা করে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। এদিন সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর মধ্যস্থলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে হাজার খানেক সাধারণ নাগরিক। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ঐতিহাসিক গোস্টিনি ডভোর শপিং আর্কেডের বাইরে সেন্ট পিটার্সবার্গসহ আরও বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছিল। তাঁরা একসঙ্গে রাশিয়া প্রধানের বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করেন যে, তাঁরা যুদ্ধ নয় শান্তি চায়। তাঁদের ঠেকাতে ঘটনাস্থলে উপস্থিত হন কয়েক হাজার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মস্কোয়। জানা যাচ্ছে এই বিক্ষোভের জেরে ইতিমধ্যেই রাশিয়ার প্রায় ৫৪টি শহরে এই যুদ্ধের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। শুধুমাত্র বৃহস্পতিবার রাতেই ১৭৩৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মস্কোর বাসিন্দাই ৯৫৭ জন। 

জানা যাচ্ছে,  ১৯৭৯ সালে সোভিয়েত যখন আফগানিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল ঠিক তখন এইভাবে রাশিয়া সরকারের বিরুদ্ধে পথে নেমেছিল তাঁদেরই দেশের হাজার হাজার নাগরিক। তার প্রায় ৪০ বছর পরে এবার রাশিয়ার ইউক্রেন হামলা নিয়ে পথে নামল রুশ নাগরিকরা। পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের নামে যে গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে সর্ব হয়েই এদিন রুশ নাগরিকরা হাতে তুলে নিলেন, ‘ পুতিন হিটলারের অপর রুপ’ লেখা প্ল্যাকার্ড। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর ঠিক আগের মুহূর্তেই রাশিয়ার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি হামলার ঠিক আগে আগেই রুশ নাগরিকদের কাছে রীতিমতো সাহায্য প্রার্থনা করে বলেন, ‘রাশিয়া ইউক্রেনের অপর যে অত্যাচার চালাচ্ছে একমাত্র আপনারাই পারবেন তা রুখতে। আপনার একত্রিত হয়ে পুতিনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন।’ ইউক্রেন প্রেসিডেন্টের সেই ডাকেই সাড়া দিল রাশিয়ার মানুষ।   

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ