Loading live market data...
Loading active stocks...
Connecting...

OpenAI-র CEO পদে ফিরছেন স্যাম অল্টম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সব জল্পনার অবসান। বিল গেটসের মাইক্রোসফটে যোগ দিছেন না চ্যাটজিপিটির স্রষ্টা স্যাম অল্টম্যান। বরং যে ওপেনএআইয়ের সিইও পদ থেকে তাঁকে তাড়ানো হয়েছিল, সেই পদেই ফিরে আসছেন ৩৮ বছর বয়সী কৃত্রিম মেধার অন্যতম উদ্ভাবক। তবে তাঁর শর্ত মেনে ওপেনএআইয়ের পরিচালন সমিতি ভেঙে দিয়ে নয়া পরিচালন সমিতি গঠন করা হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) ওপেনএআইয়ের পক্ষ থেকে এক পোস্টে লেখা হয়েছে, ‘ওপেনএআইয়ের সিইও পদে স্যাম অল্টম্যানের প্রত্যাবর্তন নিয়ে এক চুক্তিতে উপনীত হয়েছি। নতুন এক পরিচালন সমিতির সঙ্গেই কাজ করবেন তিনি। নতুন বোর্ডে থাকছেন ব্রেট টেলর (চেয়ারম্যান), ল্যারি সামার্স এবং অ্যালাম ডি অ্যাজেলো।’

গত শুক্রবার আচমকাই ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরানো হয় কৃত্রিম মেধা চ্যাটজিপিটি-র ‘স্রষ্টা’ স্যাম অল্টম্যানকে। সংস্থার তরফে জানানো হয়, স্যামের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আস্থা হারিয়েছেন ওপেনএআইয়ের পরিচালকরা। সেই কারণেই তাঁকে সিইও পদ থেকে ছাঁটাই করা হয়েছে। অল্টম্যানের জায়গায় দায়িত্ব সামলানোর দায়িত্ব দেওয়া হয় মিরা মুরাটি। শিগগিরই সংস্থায় নতুন সিইও নিয়োগ দেওয়া হবে। স্যাম অল্টম্যানকে বরখাস্তের ঘটনায় প্রযুক্তি বিশ্বে ব্যাপক শোরগোল পড়ে যায়। যদিও বরখাস্ত হওয়ার পরেও ওপেনএআইয়ের পরিচালকদের সিদ্ধান্ত নিয়ে বিরূপ মন্তব্য করেননি অল্টম্যান। উল্টে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, ‘ওপেনএআই-এ আমি যে সময় কাটিয়েছি, তা ভাল ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে এই সিদ্ধান্ত অনেক বদল আনবে। আশা করি বিশ্বেরও কিছুটা পরিবর্তন হবে। পরবর্তী কালে আমি কী করব, তা নিয়ে পরে বলব।’

এর পরেই গত সোমবার নিজের ‘এক্স’ পোস্টে চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের মাইক্রোসফটে যোগদানের কথা জানান সংস্থার সিইও সত্য নাদেলা। তিনি লেখেন, ‘উত্তেজনার খবর লুকিয়ে রাখতে পারছি না। স্যাম অল্টম্যান এবং গ্র্যান্ড ব্রকম্যান মাইক্রোসফটের কৃত্রিম মেধা সংক্রান্ত প্রকল্পে যোগ দিতে চলেছেন। আমরা তাঁদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে নয়া পথের দিশা দেখার অপেক্ষায় রয়েছি।’ তবে স্যাম অল্টম্যানকে দলে টানলেও ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক অব্যাহত থাকবে বলেও জানিয়েছিলেন মাইক্রোসফট সিইও।

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি

এখনও একটি গুলি বার করা যায়নি,  কেমন আছেন চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব?

‘কোহলির থেকে শিখুন’, রোহিত-সূর্যকুমারের ফিটনেস নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারের মন্তব্যে বিতর্ক

১৭৯৫ বার ‘আই লাভ ইউ’, ১২ বছরের চ্যাট এক ফ্রেমে এনে স্ত্রীকে বিশেষ উপহার স্বামীর

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা, রেজিনগর আসন ছেলেকে দিয়ে নওদায় থাকছেন হুমায়ুন

‘দেড় মাসের আলাপ’, শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন মাফিন

বিলাসবহুল ফরচুনার গাড়িতে চেপে ডাকাতি, গুজরাতে দেওর-বৌদির কুকর্ম ফাঁস

সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

‘আপনি হারেননি’‌, কালীঘাটে মমতার সঙ্গে দেখা করে বার্তা অখিলেশের

SIR-এর ট্রাইব্যুনালে ধাক্কা! সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি টিএস শিবজ্ঞানম

শুভেন্দুর আপ্ত–সহায়ককে টার্গেট কেন? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য