বাণিজ্যিক স্বার্থে ধর্মীয় প্রতীকের ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক আর ব্যবহার করা যাবে না স্পষ্ট জানিয়ে দিল সৌদি আরব। একইসঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয় ও গোষ্ঠী প্রতীক ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এসব প্রতীকের মর্যাদা রক্ষার পাশাপাশি এদের নিয়ে অপব্যবহার বন্ধ করতে এমন কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা বাণিজ্যিক স্বার্থসিদ্ধি করতে এসব প্রতীক ও লোগো ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা মেনে নিজ নিজ প্রতীক ও লোগো পরিবর্তনের জন্য সরকারি গেজেট প্রকাশের পর ৯০ দিন সময় পাবে।

বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগে থেকেই বাণিজ্যিক ইস্যুতে সৌদির পতাকা ব্যবহার নিষিদ্ধের বিধান রয়েছে। এই পতাকায় পবিত্র কালেমা লিখা রয়েছে। এতে আরও রয়েছে একটি পাম গাছ এবং দুটি তরবারির চিহ্নও রয়েছে। ধর্মের পবিত্রতা রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি সরকারের নতুন নির্দেশনায় দেশটির পতাকা, কোনো নেতার ছবি বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে মুদ্রিত কোনো বস্তু, পণ্য, মিডিয়া-বুলেটিন বা বিশেষ উপহারেও ধর্মীয় ও গোষ্ঠী প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা