ট্রাম্পকে জোর ধাক্কা সৌদি আরবের, ইরানে হামলার জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে না

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে মার্কিন হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছে গিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও তার সহায়ক বুদ্ধ জাহাজগুলো। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় এই খবর নিশ্চিত করেছে। সেই আবহেই এবার ট্রাম্পকে বড় ধাক্কা দিল সৌদি আরবের যুবরাজ ও শাসক মোহাম্মদ বিন সালমান। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেওয়া হবে না সৌদি আকাশসীমা বা ভূখণ্ড।

জানা গিয়েছে দুই নেতার মধ্যে ফোনে কথা হয়েছে। সেখানেই সৌদির যুবরাজ এই আশ্বাস দিয়েছেন। তাঁর সেই সিদ্ধানতকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি মোহাম্মদ বিন সালমানকে বলেছেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে যুদ্ধ এড়াতে সহায়ক যে কোনো প্রক্রিয়াকেই তেহরান স্বাগত জানায়। অন্যদিকে সৌদির যুবরাজ বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানে যে কোনও প্রচেষ্টাকে রিয়াদ সমর্থন করে।

আরও পড়ুন: বিমান ভেঙে নিহত হওয়ার আগে সমাজ মাধ্যমে শেষ পোস্টে কি লিখেছিলেন অজিত পাওয়ার?

 প্রসঙ্গত,  সরকার বিরোধী আগুনে জ্বলছে ইরান। যদিও এখন  সেই উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। সেখানেই জড়িয়ে পড়েছে আমেরিকা। একে অপরকে হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে চূড়ান্ত পর্যায়ে ইরানে হামলা চালানোর প্রস্তুতি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণে মধ্যপ্রাচ্যের রণতরী যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাসসম্মতায়েন করার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই জানা গিয়েছে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছে গিয়েছে আব্রাহাম লিঙ্কন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়েছিলেন। এই রণতরী পৌঁছানোর ঘটনা তারই একটি অংশ। এই ঘটনা ভালভাবে নেয়নি ইরান। তাঁরাও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী পৌঁছানোর পর এক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?