সৌদি আরবে বেসরকারি চাকরি খাতে বড় পরিবর্তন, চাপ বাড়তে পারে ভারতীয়দের

কেননা, গতকাল ২১ জুলাই সৌদি আরব নিজের দেশের নাগরিকদের সুবিধার্থে দেশের বেসরকারি খাতের ইঞ্জিনিয়ারিং চাকরিতে সংরক্ষণের ঘোষণা দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ইঞ্জিনিয়ার পেশাদারদের জন্যে খারাপ খবর। চাকরির জন্যে যাঁরা সৌদি আরবে যাবেন বলে ভাবছেন, তাঁরা এই খবরটি শুনলে ছিটকে যেতে পারেন মুহূর্তেই। বেশিরভাগ ভারতীয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখেন। আর তাঁদের পছন্দের দেশগুলির মধ্যে প্রথমেই সৌদি আরবের নাম থাকে। কিন্তু এবার মনে হচ্ছে, সৌদি আরবের এই সিদ্ধান্তে ভারতীয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা নাও খুশি হতে পারেন। কেননা, গতকাল ২১ জুলাই সৌদি আরব নিজের দেশের নাগরিকদের সুবিধার্থে দেশের বেসরকারি খাতের ইঞ্জিনিয়ারিং চাকরিতে সংরক্ষণের ঘোষণা দিয়েছে। এবার থেকে কিংডম নাগরিকদের জন্য প্রাইভেট ইঞ্জিনিয়ারিং চাকরিতে ২৫ শতাংশ সংরক্ষণ প্রয়োগ করেছে। এটি গতকাল অর্থাৎ ২১ জুলাই রবিবার থেকে কার্যকর হয়েছে। আর সৌদী আরবের এই নিয়ম লাঘু করার প্রধান উদ্দেশ্য হল, সৌদি নাগরিকদের আরও বেশি কাজের সুযোগ দেওয়া। 

ভারতীয়দের জন্যে চিন্তা বাড়তে পারে। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের এই সিদ্ধান্তে প্রকৌশল ক্ষেত্রে সৌদি নাগরিকের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি জানিয়েছে, মন্ত্রণালয়, পৌরসভা, গ্রামীণ বিষয়ক ও আবাসন মন্ত্রণালয়ের সহযোগিতায়, ইঞ্জিনিয়ারিং চাকরিতে ২৫ শতাংশ স্থানীয়করণ কোটা বাস্তবায়ন করা হয়েছে। যাতে করে দেশের নাগরিক দের চাকরির সুযোগ বাড়তে পারে। এই নীতি সৌদি নারী-পুরুষদের আরও ভালো চাকরির সুযোগ করে দেবে। সঙ্গে সৌদি কর্মকর্তারা হুঁশিয়ারিও দিয়েছেন যে, যেসব কোম্পানি নিয়ম না মানবে তাঁদের জন্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ বেসরকারি কোম্পানীগুলি কে চাকরি দেওয়ার ক্ষেত্রে আগে নিজের দেশকে প্রাধান্য দিতে হবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স তার উচ্চাভিলাষী প্রকল্প ‘ভিশন 2030’ এর আওতায় সৌদি আরবের প্রতিটি সেক্টরে আমূল পরিবর্তন আনছে। 

এরই ধারাবাহিকতায় সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে সৌদি নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। ভিশন 2030 এর অধীনে, কিংডমের লক্ষ্য সৌদিতে বেকারত্ব ৭% কমিয়ে নিয়ে আসা। এর আওতায় সৌদি আরব তার আয়ের উৎস বহুমুখী করে অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীলতা কমাবে।সরকারের এই ঘোষণা, সৌদি আরবের বেসরকারী ইঞ্জিনিয়ারিং সেক্টরে সংরক্ষণ ভারতীয়দেরও প্রভাবিত করতে পারে। কারণ প্রতি বছর প্রচুর সংখ্যক ভারতীয় কাজের সন্ধানে সৌদি আরবে চলে যান। যারা চাকরির জন্য সৌদি আরবে যাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই রয়েছে প্রকৌশলীসহ দক্ষ ও আধা-দক্ষ কর্মীরা। ২০২২ সালে, সৌদি আরব বলেছিল যে চাকরির জন্য রাজ্যে আসা ভারতীয়দের সংখ্যা ৫ গুণ বেড়েছে। ২০২২ সালে, সৌদি আরবে ১,৭৮,৬৩০ জন ভারতীয় চাকরি করেছেন। এখন সৌদি বেসরকারি ইঞ্জিনিয়ারিং চাকরিতে তার নাগরিকদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছে, যা এই ক্ষেত্রে ভারতীয়দের সুযোগ কমিয়ে দেবে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?